টঙ্গীতে ২০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

Share the post

ব্দুল আহাদ (গাজীপুর) : গাজীপুরের টঙ্গীতে ২০ কেজি গাঁজা সহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। এসময় মাদক চোরাচালানে ব্যবহারিত একটি প্রাইভেট কার জব্দ করা হয়। রবিবার ২৯ আগষ্ট সকালে নগরীর হোসেন মার্কেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সোহারাব হোসেন (৩০) রাজবাড়ী জেলা সদরের যৌপুরাহাট গ্রামের আব্দুল মান্নানের ছেলে, রফিকুল ইসলাম (৪২) সিরাজগঞ্জের চৌহালী থানার খাসকাওলি মধ্যজোত পাড়া গ্রামের আহসানুল্লা ছেলে, অপর আসামী সাইফুল ইসলাম(২২) হবিগঞ্জ জেলার মাধবপুর থানার নয়নপুর গ্রামের অহিদ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ইম্পেরিয়াল হাসপাতালের সামনে থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে গাজীপুরগামী একটি প্রিমিও প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় মাদক চোরাচালানে ব্যবহারিত একটি প্রাইভেট কার জব্দ করা হয়। টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইতিপূর্বে বিভিন্ন এলাকা থেকে এ ধরনের মাদকের চালান আটক করা হয়েছে। মূলত সীমান্তবর্তী জেলাগুলো থেকে এ ধরনের মাদকের চালানগুলো গাজীপুরে নিয়ে আসা হয় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]