নরসিংদীতে ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায়

Share the post
আশিকুর রহমান, নরসিংদী : নরসিংদীর রায়পুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তাজুল ইসলামকে অবসরোত্তর বিদায় উপলক্ষে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়ী জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী, জনপ্রতিনিধি সহ স্থানীয়রা। বুধবার (৭ জানুয়ারি) সকালে রায়পুরা ১২নং সাহারখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  বিদায়ী প্রধান শিক্ষক মো. তাজুল ইসলাম তার নিজ বাড়ি থেকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে বিদ্যালয় মাঠে এনে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে সংবর্ধনা জানানো হয়। পরে মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়। আলোচনা সভায় বিদায়ী শিক্ষকের স্মরণীয় মুহুর্তগুলো সম্পর্কে বক্তব্য রাখেন বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীরা। এসময় আরও বক্তব্য রাখেন, রায়পুরা ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন আলী, ইউপি সদস্য সোহরাব হোসেন, ইঞ্জিনিয়ার মো. হিমেল মিয়া, আরএম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাইরুল ইসলাম আকাশ, সেনাবাহিনীর সৈনিক ইমরানুল ইসলাম, রায়পুরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক নেতা মনির সরকার প্রমুখ। এসময় বক্তারা বলেন, প্রধান শিক্ষক মো. তাজুল ইসলাম ছিলেন আদর্শ শিক্ষকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গঠনে তাঁর অবদান এলাকার মানুষ চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। একজন শিক্ষক হিসেবে তিনি শুধু পাঠদানেই সীমাবদ্ধ ছিলেন না, বরং শিক্ষার্থীদের ভবিষ্যৎ নির্মাণে ছিলেন নিরলস পথপ্রদর্শক। আলোচনা শেষে বিদায়ী প্রধান শিক্ষককে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]