নবীগঞ্জ থানার নতুন ওসি হিসেবে যোগ দিলেন শেখ মোঃ কামরুজ্জামান

Share the post
স্বপন রবি দাশ,(হবিগঞ্জ)প্রতিনিধি : হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন পুলিশ পরিদর্শক শেখ মোঃ কামরুজ্জামান।
গত বৃহস্পতিবার রাতে তিনি নবীগঞ্জ থানায় নতুন ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে, গত মঙ্গলবার পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে নবীগঞ্জ থানায় পদায়ন করা হয়।
অপরদিকে, নবীগঞ্জ থানার পূর্বতন ওসি মো. কামাল হোসেনকে বদলি করে মাধবপুর সার্কেল অফিসে দায়িত্ব দেওয়া হয়েছে।
জানা গেছে, নবনিযুক্ত ওসি শেখ মোঃ কামরুজ্জামান এর আগে এসবি, ডিএসবি এবং মৌলভীবাজার জেলার বড়লেখা থানায় ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার বাসিন্দা।
ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক কন্যা সন্তানের জনক। দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি সাংবাদিকসহ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]