দুর্গাপুরে ‘‘পথ পাঠাগার’’ সম্মাননা পেলেন ৪ গুনীজন

Share the post

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : ‘‘হাত বাড়ালেই বই’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে সাহিত্য ও সামাজিক সংগঠন ‘‘পথ পাঠাগারের’’ বার্ষিক পাঠসভা উপলক্ষে সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৪ গুণীজনকে সম্মাননা দেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায় মণি সিংহ স্মৃতি জাদুঘর মিলনায়তনে এ সম্মাননা প্রদান করা হয়।

 

সম্মাননা প্রদান অনুষ্ঠানে সংগঠনের সভাপতি নাজমুল হুদা সারোয়ারের সভাপতিত্বে ও সহ:সভাপতি জিয়াউল হক শুভর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজওয়ানুল কবীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার তানজিরুল ইসলাম রায়হান, অগ্রণী ব্যাংক আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান, সুসঙ্গ সম্মিলিত সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি লোকান্ত শাওন। এ সময় বিভিন্ন এলাকা থেকে আগত কবিগণ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

আলোচনা শেষে, শিক্ষায় অবসরপ্রাপ্ত শিক্ষক রুহল আমিন, কবিতায় কবি আবুল বাশার, লোক সঙ্গীতে বাউল আরজ আলী এবং যাত্রাপালায় জাহেদ আলী মংলাকে সম্মাননা প্রদান করা হয়। পরে চিত্রাংকন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রীত অতিথিগণ। পরে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]