নবীগঞ্জে নারী ও শিশু নির্যাতন মামলার পরোয়ানাভুক্ত দুই পলাতক আসামি গ্রেফতার

Share the post
স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে নারী ও শিশু নির্যাতন মামলাসহ একাধিক মামলার পরোয়ানাভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। সোমবার (১ জুলাই) রাত আড়াইটার দিকে উপজেলার আউশকান্দি ইউনিয়নের জিয়াদীপুর গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. কামরুজ্জামানের নেতৃত্বে এসআই মো. সুমন মিয়া,এএসআই সুমন্ত কুমার নাথসহ একদল পুলিশ গোপন সংবাদ ভিত্তিতে জিয়াদীপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন- জিয়াদীপুর গ্রামের আনুর মিয়া ছেলে আলফু মিয়া, আব্দুল অলী ছেলে ইমন মিয়া। তারা নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) এর ১০ ধারায় দায়েরকৃত নারী ও শিশু মামলা নং-৬৫/২০২৫  মামলায় সিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত ছিলেন।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান বলেন, “পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]