নরসিংদীতে প্রকল্প বাস্তবায়নের ৫৩ লক্ষ টাকা আত্মসাত, টাকা উদ্ধারসহ আটক ২

Share the post
আশিকুর রহমান, নরসিংদী : নরসিংদীর শিবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) অফিসের সরকারি প্রকল্পের কাবিখা ও টিআর এর সরকারি প্রকল্পের ১৯১টি বিলের মধ্যে ৮১ টি বিলের প্রায় বায়ান্ন লক্ষ আটাত্তুর হাজার টাকা জালিয়াতির মাধ্যমে আত্মাসের অভিযোগ উঠেছে পিআইও অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে।
মঙ্গলবার (১ জুলাই) দুপুরে এনএসআইয়ের এক কর্মকতা এ তথ্য নিশ্চিত করেন।
এ ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে  অফিসের দুই কর্মচারী কার্য সহকারী (প্রজেক্ট) তুহিন ও পিয়ন আশিককে আটক করেন।
এনএসআই ও শিবপুর উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা গত মাসের ১৬ জুন টিআর ও কাবিখা প্রকল্পে ১৯১টি বিল হিসাবরক্ষণ অফিসে ৮১টি বিল জমা দিলে বাজেট না থাকায় বিলগুলো ওই মাসের ২৬ তারিখে বাউন্স হয়।পরে বিষয়টি এনএসআই, নরসিংদী অবগত হলে তারা গোপনে তদন্ত করেন। তদন্তের মাধ্যমে বিভিন্ন অনুসন্ধানে বের হয়ে আসে অফিসের ওই দুই কর্মচারী মিলে জালিয়াতি করে সরকারি টাকা গুলো উত্তোলন করেন। তা ব্যাংকের সিসিটিভি ফুটেজে প্রমান পাওয়া যায়। পরে তাদের স্বীকারোক্তি সহ বিভিন্ন তথ্য স্থানীয় উপজেলা প্রশাসন এবং নরসিংদী জেলা প্রশাসকের কাছে উপস্থাপন করা হয়। পরে শিবপুর মডেল থানা পুলিশ তাদের দুইজনকে আটক করে থানায় নিয়ে আসলে আটককৃতরা কাবিখা ও টিআর প্রকল্পের টাকা আত্মসাতের কথা স্বীকার করে এবং আত্মসাতকৃত বায়ান্ন লক্ষ আটাত্তুর হাজার টাকার মধ্যে বায়ান্ন লক্ষ টাকা জমা দেন বলে ওই এনএসআই কর্মকতা নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]