জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে ববি ছাত্রদলের মোমবাতি প্রজ্বালন

Share the post
আব্দুল্লাহ আল মামুন, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে দেশের ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে গৃহীত ঐতিহাসিক গণআন্দোলনের শহীদ ও আহতদের গভীর শ্রদ্ধা জানিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এক মোমবাতি প্রজ্বালন ও জাতীয় সংগীত পরিবেশন কর্মসূচির আয়োজন করে।
মঙ্গলবার (১ জুলাই) দিবাগত রাত ১২টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শিরোনামের এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন তারা। এরপর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে শহীদ মিনার প্রাঙ্গণ আলোকিত হয়ে ওঠে স্মৃতি ও অঙ্গীকারে।
ছাত্রদলের সাবেক সদস্য মোঃ মোশাররফ হোসেন বলেন,“ছাত্রদলের ইতিহাস আত্মত্যাগ, সাহসিকতা আর নেতৃত্বের ইতিহাস। আমরা শহীদদের স্মরণ করি কেবল আনুষ্ঠানিকতার অংশ হিসেবে নয়, বরং তাদের আদর্শকে বুকে ধারণ করে এগিয়ে যাই। জুলাই-আগস্ট আন্দোলন আমাদের গর্ব, আমাদের অহংকার। শহীদদের রক্ত বৃথা যেতে পারে না। সত্যিকার অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব, লড়াই চালিয়ে যাব।”
ছাত্রদলের সাবেক সমাজসেবা সম্পাদক জাহিদুল ইসলাম সাকিন বলেন,
“বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দীর্ঘদিন ধরে দেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় সংগ্রাম করে আসছে। ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলন আমাদের ঐতিহাসিক সংগ্রামের অংশ, এবং এই আন্দোলনে ছাত্রদলের ১৫০-এর বেশি নেতা-কর্মী শহীদ হয়েছেন। তাদের আত্মত্যাগ আমাদের জন্য অনুপ্রেরণা এবং আমাদের সংকল্পের মূলমন্ত্র। আমরা তাদের স্মরণ করব আজীবন এবং তাদের স্বপ্ন বাস্তবায়নে অবিচল থাকব। দীর্ঘ সময়ের দুঃশাসনের অবসান ঘটিয়ে দেশের প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই আমরা চালিয়ে যাব।”
সাবেক ক্রীড়া সম্পাদক এম. ডি. সিহাব বলেন,
“জুলাই-আগস্ট আন্দোলন শুধু একটি সময়ের ঘটনা নয়, এটি দেশের গণতন্ত্রের জয়যাত্রার সূচনা। ছাত্রদলের সংগ্রাম ১৬ বছর ধরে অব্যাহত রয়েছে, যেখানে অনেকেই জীবনের বড় দাম দিয়ে আমাদের জন্য পথ প্রশস্ত করেছেন। তাদের আত্মত্যাগ কখনোই বৃথা যাবে না। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, দীর্ঘকালীন নিপীড়ন ও অন্ধকার শেষ হয়ে দেশের মানুষের জন্য আলোকিত ভবিষ্যৎ আসছে।”
ছাত্রদলের নেতারা আরও বলেন, শহীদদের আত্মত্যাগ আমাদের সংগ্রামের প্রেরণা হিসেবে থাকবে। প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ছাত্রদল রাজপথে থেকে তাদের সংগ্রাম অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে ছাত্রদলের বিভিন্ন  স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিসৌধ আলোকিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]