নতুন লুকে অনন্ত জলিল

Share the post

১২০ কোটি টাকা ব্যয়ে ‘নেত্রী: দ্য লিডার’ সিনেমাটি নির্মাণ করবেন অনন্ত জলিল। বাংলাদেশ, ভারত, ইরান এবং তুরস্কের বিভিন্ন শিল্পী অভিনয় করবেন এ সিনেমাতে। এটির কেন্দ্রীয় চরিত্রে থাকছেন জলিলপত্নী ও চিত্রনায়িকা বর্ষা।

‘নেত্রী: দ্য লিডার’ সিনেমায় বডিগার্ড চরিত্রে অভিনয় করবেন অনন্ত জলিল। বর্ষার নিরাপত্তায় কাজ করবেন তিনি। তুরস্কের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত হবে ‘নেত্রী: দ্য লিডার’। সিনেমাটির মহরতে এমনটাই জানিয়েছিলেন এ অভিনেতা।

এবার নিজের নতুন লুক প্রকাশ করেছেন অনন্ত। সোমবার (১৫ মার্চ) ফেসুবকে তার নতুন লুকের একাধিক ছবি প্রকাশ করেছেন তিনি। প্রকাশিত ছবিতে, স্টাইলিস্ট হেয়ার কাটের সঙ্গে গোফসহ দেখা গেছে অনন্ত জলিলকে। এ পোস্টের কমেন্টস বক্সে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নেটিজেনরা।

এদিকে মুক্তির অপেক্ষায় আছে অনন্ত জলিলের ‘দিন: দ্য ডে’ সিনেমাটি। ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে এটি। সম্প্রতি প্রকাশ হয়েছিল এ সিনেমার মোশন পোস্টার। তাতে বেশ বিরক্ত প্রকাশ করেছেন ভক্তরা। নেট দুনিয়ার বিভিন্ন গ্রুপে তুমুল সমালোচনার জন্ম দিয়েছিল মোশন পোস্টারটি।

অন্যদিকে ১২০ কোটি টাকা ব্যয়ে সিনেমা নির্মাণ করায় অনন্ত জলিলের সমালোচনা করেছেন মুফতী সালমান ফারসি। অনন্ত জলিলের প্রতি অনুরোধ এবং তার দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেছিলেন, ‘আমার প্রিয় অনন্ত জলিল ভাইয়ের কাছে অনুরোধ-আল্লাহকে ভয় করুন। বাংলাদেশের সিনেমাগুলো বন্ধ হওয়ার পথে। সিনেমা এখন আর মানুষ দেখে না। অনেক নায়ক-নায়িকারা তওবা করে আল্লাহর দিকে ফিরে এসেছেন। আপনার কাছে বিনীত আবদার রাখছি, সিনেমা নির্মাণ করে জাতিকে গুনাহের দিকে ডাক দিয়েন না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]