নগরীতে উচ্চমাত্রার শব্দের ব্যবহারে সিএমপির নিষেধাজ্ঞা

Share the post

চট্টগ্রাম মহানগরীর সকল স্থানে উচ্চমাত্রার শব্দ উৎপাদনকারী যন্ত্র বন্ধের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহাবুবর রহমান। সোমবার (১০ফেব্রুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,শব্দদূষণ স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং উচ্চমাত্রার শব্দ কানের ক্ষতিসাধন ও বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকির সৃষ্টি করে। দীর্ঘ সময় ধরে উচ্চমাত্রার শব্দ ক্ষতিকর প্রভাব ফেলে।  

ফলে,১৯৭৮ সালের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশের ৩৩ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে  চট্টগ্রামে শব্দদূষণ ও জনদুর্ভোগ রোধকল্পে মহানগরীর সকল স্থানে ও যানবাহনে সকল প্রকার উচ্চমাত্রার শব্দ উৎপাদনকারী যন্ত্রের ব্যবহার নিষেধাজ্ঞা জারি করেন সিএমপি কমিশনার।

উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও অন্যান্য কতিপয় রোগের ক্ষেত্রে উচ্চমাত্রার শব্দ ভীষণ ক্ষতিকর উল্ল্যেখ করে কমিশনার বলেন,দীর্ঘ সময় ধরে উচ্চমাত্রার শব্দ ক্ষতিকর প্রভাব ফেলে।

তিনি বলেন, শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিগণ এর দ্বারা বেশী ক্ষতিগ্রস্ত হন। উচ্চমাত্রার শব্দ একদিকে যেমন দূষণ তেমনি জনদুর্ভোগের কারণ।

ওই বিজ্ঞপ্তিতে কমিশনার যেসব যন্ত্রের ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেন সে-সব হলো-,

বাদ্যযন্ত্রের সাহায্যে গান-বাজনা ও অন্যান্য শব্দের শক্তি বৃদ্ধি করার জন্য মাইক্রোফোন। উচ্চ শব্দ বা অন্য কোনো যন্ত্রের ব্যবহার। অন্য যে কোনও প্রক্রিয়ায় উচ্চ শব্দ উৎপাদন করা ও ব্যবসায় বা নির্মাণ কাজের সময় বিকট শব্দ উৎপন্ন হয়।

এ ছাড়াও বিনা কারণে হর্ণ বাজানো, উচ্চমাত্রার শব্দ সৃষ্টিকারী হাইড্রোলিক হর্ণের ব্যবহার ও রেসিং কার এবং মোটরসাইকেল চালানো ইত্যাদি নিষিদ্ধ ঘোষনা করেন।  

তবে, ধর্মীয় অনুষ্ঠানে শব্দযন্ত্র এবং রোগী বহনকারী অ্যাম্বুলেন্সে সাইরেনের ব্যবহার এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে বলে জানান সিএমপি কমিশনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]