নওগাঁর পত্নীতলায় বিজিবির অভিযানে ৬০৯ বোতল ফেনসিডিল উদ্ধার

Share the post
মির্জা তুষার আহমেদ, নওগাঁ:নওগাঁর পত্নীতলার সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৬০৯ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে সীমান্তরক্ষী বাংলাদেশ বডার গার্ড (বিজিবি)। রবিবার (১৮ মে) সকালে পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় (রবিবার) ভোরে পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি এলাকার কালুপাড়া বিওপির টহল কমান্ডার সুবেদার মো. আইয়ুব আলীর নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ২৭১/৭-এস থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাদদীঘি গ্রামের মাঠ থেকে ৬০৯ বোতল ভারতীয় ফেনসিডিল মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ফেনসিডিল সিজার মূল্য আনুমানিক ২ লাখ ৪৩ হাজার টাকা। পত্নীতলা ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, ‘নওগাঁ এবং জয়পুরহাট সীমান্তে গরু-মাদক পাচারসহ অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

নওগাঁ সদর উপজেলা মুক্তিযোদ্ধাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

Share the post

Share the postমির্জা তুষার আহমেদ,নওগাঁ প্রতিনিধি:নওগাঁ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স কার্যালয়ে শনিবার বীর মুক্তিযোদ্ধাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৪০০ জন মুক্তিযোদ্ধার উপস্থিতিতে অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাপানিতা ইউনিয়ন কমান্ডার মুসলিম উদ্দিন এবং গীতা পাঠ করেন সন্তস কুমার। শিকারপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব […]

নওগাঁর সাংবাদিকদের দেখে মাইকে ঘোষণা দিয়ে তেল দেওয়া বন্ধ করলেন সুমন ফিলিংস 

Share the post

Share the postনওগাঁ প্রতিনিধি:নওগাঁ জেলা প্রশাসনের নির্দেশনা অমান্য করে জ্বালানি তেল বিক্রিতে চরম স্বেচ্ছাচারিতা ও সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে নওগাঁ সদরস্থ ‘সুমন ফিলিং স্টেশন’ কর্তৃপক্ষের বিরুদ্ধে। শনিবার (১৮ এপ্রিল) সকালে পাম্পে সাংবাদিকের উপস্থিতিতে মাইকিং করে তেল বিক্রি বন্ধ করে দিয়ে সাধারণ গ্রাহকদের খেপিয়ে তোলার মাধ্যমে এক ভয়াবহ ‘মব’ বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালায় […]