নওগাঁয় ৫ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল

Share the post
নওগাঁ প্রতিনিধি:২০২৫ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে আজ বৃহস্পতিবার। ফল প্রকাশের দিনটি অনেক শিক্ষার্থী ও অভিভাবকের জন্য ছিল আনন্দের, কিন্তু নওগাঁ জেলার পাঁচটি কলেজে আজ নেমে এসেছে এক ভয়াবহ হতাশার ছায়া। কারণ—এই পাঁচটি প্রতিষ্ঠানের একটিও শিক্ষার্থী পাস করতে পারেনি।
জেলা প্রশাসকের কার্যালয়ের সূত্র জানায়, নওগাঁর ৮৬টি কলেজ থেকে এবছর মোট ১৪ হাজার ৫৭৮ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৪৩৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো—জেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের কেউই উত্তীর্ণ হতে পারেননি।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, বদলগাছী উপজেলার বালুভরা আর.বি. হাই স্কুল অ্যান্ড কলেজের চারজন পরীক্ষার্থীর সবাই ফেল করেছেন। মান্দা উপজেলার মান্দা এস.সি. পাইলট স্কুল অ্যান্ড কলেজের নয়জন পরীক্ষার্থী এবং ভারশো হাই স্কুল অ্যান্ড কলেজের একমাত্র পরীক্ষার্থীও পাসের মুখ দেখেননি।
এছাড়া আত্রাই উপজেলার সাহেবগঞ্জ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের চারজন পরীক্ষার্থীর মধ্যে দুইজন অনুপস্থিত ছিলেন, আর উপস্থিত দুইজনই ফেল করেছেন। নিয়ামতপুর উপজেলার শাংসইল আদিবাসী স্কুল অ্যান্ড কলেজে পরিস্থিতি আরও বেদনাদায়ক—২৩ জন পরীক্ষার্থীর মধ্যে তিনজন অনুপস্থিত, আর বাকি ২০ জনই অকৃতকার্য।
জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. শাহাদৎ হোসেন বলেন, “এমন ফলাফল অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগের বিষয়। এসব প্রতিষ্ঠানের ফলাফল আমরা গভীরভাবে বিশ্লেষণ করব। শিক্ষার মান উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।”
তিনি আরও জানান, যেসব প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে খারাপ ফল হচ্ছে, সেখানে শিক্ষকদের উপস্থিতি, পাঠদানের মান এবং শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ নিয়ে তদন্ত চালানো হবে।
নওগাঁর শিক্ষা অঙ্গনে এ ঘটনা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। হতাশ অভিভাবকরা বলছেন, “এই ফল শুধু শিক্ষার্থীদের নয়, আমাদের সামগ্রিক শিক্ষাব্যবস্থার ব্যর্থতার প্রতিচ্ছবি।”
শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের মধ্যে এখন একটাই প্রশ্ন—“কোথায় হারিয়ে যাচ্ছে আমাদের তরুণ প্রজন্মের শিক্ষার আলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

নওগাঁ সদর উপজেলা মুক্তিযোদ্ধাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

Share the post

Share the postমির্জা তুষার আহমেদ,নওগাঁ প্রতিনিধি:নওগাঁ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স কার্যালয়ে শনিবার বীর মুক্তিযোদ্ধাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৪০০ জন মুক্তিযোদ্ধার উপস্থিতিতে অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাপানিতা ইউনিয়ন কমান্ডার মুসলিম উদ্দিন এবং গীতা পাঠ করেন সন্তস কুমার। শিকারপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব […]

নওগাঁর সাংবাদিকদের দেখে মাইকে ঘোষণা দিয়ে তেল দেওয়া বন্ধ করলেন সুমন ফিলিংস 

Share the post

Share the postনওগাঁ প্রতিনিধি:নওগাঁ জেলা প্রশাসনের নির্দেশনা অমান্য করে জ্বালানি তেল বিক্রিতে চরম স্বেচ্ছাচারিতা ও সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে নওগাঁ সদরস্থ ‘সুমন ফিলিং স্টেশন’ কর্তৃপক্ষের বিরুদ্ধে। শনিবার (১৮ এপ্রিল) সকালে পাম্পে সাংবাদিকের উপস্থিতিতে মাইকিং করে তেল বিক্রি বন্ধ করে দিয়ে সাধারণ গ্রাহকদের খেপিয়ে তোলার মাধ্যমে এক ভয়াবহ ‘মব’ বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালায় […]