নওগাঁয় সেনাবাহিনীর অভিযানে ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার

Share the post
মির্জা তুষার আহমেদ,নওগাঁ “:নওগাঁ সদর উপজেলার হাপানিয়া ইউনিয়নের দাফাইল গ্রামে বিশেষ অভিযানে তিনটি তাজা ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যার পড় সেনাবাহিনীর একটি বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনা করেন নওগাঁ অস্থায়ী সেনা ক্যাম্পের অধীনস্থ বিএ নম্বর ১০৩৫৯ মেজর তাওহিদুল ইসলাম তানিম। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আব্দুল বাকী পাভেল নামের এক ব্যক্তির ক্যাটেল ফার্মে অভিযান চালিয়ে ৩টি তাজা ককটেল, ১টি হাঁসুয়া ও ১টি চাপাতি উদ্ধার করা হয়।অভিযুক্ত পাভেল সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বলে জানানো হয়। মেজর তাওহিদুল ইসলাম বলেন, “সন্ত্রাস ও অস্ত্রের বিরুদ্ধে সেনাবাহিনীর সর্বোচ্চ অভিযান অব্যাহত থাকবে।”তিনি আরও জানান, উদ্ধারকৃত ককটেল ও অস্ত্র নওগাঁ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।এদিকে স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এই দ্রুত পদক্ষেপকে স্বাগত জানিয়ে নিরাপত্তা পরিস্থিতির উন্নয়নে সন্তোষ প্রকাশ করেছেন। সেনাবাহিনী থেকে জানানো হয়েছে, দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে তারা সর্বদা প্রস্তুত। নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিক জানান, ঘটনাটি তদন্ত করে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

নওগাঁ সদর উপজেলা মুক্তিযোদ্ধাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

Share the post

Share the postমির্জা তুষার আহমেদ,নওগাঁ প্রতিনিধি:নওগাঁ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স কার্যালয়ে শনিবার বীর মুক্তিযোদ্ধাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৪০০ জন মুক্তিযোদ্ধার উপস্থিতিতে অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাপানিতা ইউনিয়ন কমান্ডার মুসলিম উদ্দিন এবং গীতা পাঠ করেন সন্তস কুমার। শিকারপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব […]

নওগাঁর সাংবাদিকদের দেখে মাইকে ঘোষণা দিয়ে তেল দেওয়া বন্ধ করলেন সুমন ফিলিংস 

Share the post

Share the postনওগাঁ প্রতিনিধি:নওগাঁ জেলা প্রশাসনের নির্দেশনা অমান্য করে জ্বালানি তেল বিক্রিতে চরম স্বেচ্ছাচারিতা ও সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে নওগাঁ সদরস্থ ‘সুমন ফিলিং স্টেশন’ কর্তৃপক্ষের বিরুদ্ধে। শনিবার (১৮ এপ্রিল) সকালে পাম্পে সাংবাদিকের উপস্থিতিতে মাইকিং করে তেল বিক্রি বন্ধ করে দিয়ে সাধারণ গ্রাহকদের খেপিয়ে তোলার মাধ্যমে এক ভয়াবহ ‘মব’ বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালায় […]