নওগাঁয় প্রধান শিক্ষকের অনিয়ম ও দুর্নীতির কারণে ভেঙে পড়েছে শিক্ষা ব্যবস্থা

Share the post
মির্জা তুষার আহমেদ,নওগাঁ :নওগাঁ সদর উপজেলার ঐতিহ্যবাহী বলিহার দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে স্কুলটির প্রধান শিক্ষক আফজাল হোসেনের বিরুদ্ধে। বিদ্যালয়ের বার্ষিক আয় ১০ থেকে ১৫ লক্ষ টাকা হওয়া সত্ত্বেও, স্কুলটির অবকাঠামোগত সংস্কার, শিক্ষার্থীদের পড়াশোনার মান উন্নয়ন এবং স্কুলের সার্বিক উন্নয়নে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। সরজমিনে বিদ্যালয়ের বর্তমান চিত্র দেখলে সহজেই অনুধাবন করা যায়, দীর্ঘদিন ধরে অবহেলিত এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটি। ভেঙে পড়েছে শিক্ষা ব্যবস্থা, ময়লার স্তুপ জমেছে শিক্ষার্থীদের ক্লাসরুমে। ভবনের বেশিরভাগ জানালার গ্লাস গুলো ভাঙ্গা। এছাড়াও ছেলে ও মেয়েদের দুইটি আলাদা টয়লেট থাকলেও যা ব্যবহারে একেবারেই অনুপোযোগী। ছাত্রছাত্রীদের টয়লেট ব্যবহার করার প্রয়োজন হলে স্কুলের বাইরে যেতে হয়। দেখা যায় মেয়েদের কমনরুমে ইস্কুলের নাইটগেট বিছানা করে ঘুমানোর পাশাপাশি দিনে বিশ্রাম নিয়ে থাকে। প্রতিষ্ঠানটির চারিদিকে বাউন্ডারি থাকার কারণে বহিরাগত কেউ ভেতরে প্রবেশ করা কথা না থাকলেও, স্কুলের ভেতরে প্রায় সময় ধূমপানের অবশিষ্ট অংশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়।
অন্যদিকে বিদ্যালয়ের একটি ল্যাব থাকলেও সেখানে থাকা ল্যাপটপগুলো দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে আছে। শিক্ষার্থীদের অভিযোগ, ল্যাব থাকলেও তাদের সেখানে বসার তেমন একটা সুযোগ দেওয়া হয় না। এছাড়াও শিক্ষার্থীদের খেলাধুলা করার জন্য নেই কোন সরঞ্জাম যা আছে সেগুলো খেলার অনুপযোগী। স্থানীয় একাধিক ব্যক্তি ও অভিযোগ সূত্রে জানা গিয়েছে, ২০১১ সালে আফজাল হোসেন প্রধান শিক্ষক হিসেবে যোগদান করার পর থেকেই অনিয়ম দুর্নীতির আখড়া হয়ে উঠেছে এই শিক্ষা প্রতিষ্ঠানটি। শিক্ষক, নৈশ প্রহরী অফিস সহকারী, অফিস সহায়ক, পদে নিয়োগ দিয়ে ৪৭ লক্ষ টাকা নিলেও স্কুল খাতে জমা করা হয়নি একটি টাকাও। এছাড়াও গত ১২-১৩ বছরের স্কুলটি বাৎসরিক আয় প্রায় ১ কোটি ৯০ লক্ষ টাকা। যা থেকে সামান্য কিছু টাকা বিদ্যালয়ের খাতে জমা দিলেও ভুয়া ভাউচারের মাধ্যমে অর্থ আত্মসাৎ করেছে বলে অভিযোগ করছেন স্থানীয়রা। এছাড়াও বিদ্যালয়ের নিজস্ব পুকুর গোপনে লিজ দেওয়া এবং গাছ কর্তনের অভিযোগ রয়েছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। তবে ক্যামের কোন মন্তব্য করেননি তিনি।এ বিষয়ে নওগাঁ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ওয়াসিউর রহমান বলেন, অভিযোগ পেয়েছি অনিয়ম-দুর্নীতির সত্যতা পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

নওগাঁ সদর উপজেলা মুক্তিযোদ্ধাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

Share the post

Share the postমির্জা তুষার আহমেদ,নওগাঁ প্রতিনিধি:নওগাঁ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স কার্যালয়ে শনিবার বীর মুক্তিযোদ্ধাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৪০০ জন মুক্তিযোদ্ধার উপস্থিতিতে অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাপানিতা ইউনিয়ন কমান্ডার মুসলিম উদ্দিন এবং গীতা পাঠ করেন সন্তস কুমার। শিকারপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব […]

নওগাঁর সাংবাদিকদের দেখে মাইকে ঘোষণা দিয়ে তেল দেওয়া বন্ধ করলেন সুমন ফিলিংস 

Share the post

Share the postনওগাঁ প্রতিনিধি:নওগাঁ জেলা প্রশাসনের নির্দেশনা অমান্য করে জ্বালানি তেল বিক্রিতে চরম স্বেচ্ছাচারিতা ও সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে নওগাঁ সদরস্থ ‘সুমন ফিলিং স্টেশন’ কর্তৃপক্ষের বিরুদ্ধে। শনিবার (১৮ এপ্রিল) সকালে পাম্পে সাংবাদিকের উপস্থিতিতে মাইকিং করে তেল বিক্রি বন্ধ করে দিয়ে সাধারণ গ্রাহকদের খেপিয়ে তোলার মাধ্যমে এক ভয়াবহ ‘মব’ বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালায় […]