ধোবাউড়ায় পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারীদের কর্মবিরতি

Share the post
আবুল হাশেম,ধোবাউড়া(ময়মনসিংহ)প্রতিনিধিঃময়মনসিংহের ধোবাউড়ায় পরিবার কল্যাণ পরির্দর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীদের প্রস্তাবিত নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির আয়োজনে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির সভাপতি এরশাদুল হক,সাধারণ সম্পাদক নাসরিন জাহান,ময়মনসিংহ জেলার সাবেক সভাপতি ও আহবায়ক লুৎফুন্নাহার,বিভাগীয় সমিতির সহ সাংগঠনিক সম্পাদক মীর মোশারফ হোসেন প্রমূখ।কর্মবিরতিতে অবস্থানরত কর্মচারীবৃন্দ বলেন,দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে, একই সাথে তারা কঠিন আন্দোলনের হুশিয়ারী দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]