এলাকাবাসীর দাবি এসআই প্রদীপ চন্দ্র সরকার ও চোরের যোগসাজশেই এই মামলা ও গ্রেফতার

Share the post

সীমান্ত দাস, মির্জাপুর, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের হোসেন মার্কেট এলাকায় স্থানীয়রা ছাগলসহ চোর ধরে গণধোলাই দেয়। এ ঘটনায় চোরের বড় বোন পারুল আক্তার বাদী হয়ে থানায় মামলা করলে তদন্ত ছাড়াই তিনজনকে জেলহাজতে প্রেরণ করে মির্জাপুর থানার এসআই প্রদীপ চন্দ্র সরকার।

‎মামলার বাদি পারুল আক্তারের বাড়ি (৩২) উপজেলার লতিফপুর ইউনিয়নের বান্দরমারা গ্রামে।তার ভাই সাদ্দাম হোসেন ছাগল চুরি করে ধরা পড়ে এবং গণধোলাইয়ের শিকার হন। তারা ভাই-বোন ওই এলাকার মো. পাষান মিয়ার সন্তান। জানা যায়,সাদ্দামের সহযোগী হিসেবে আরেকজন ছিল,কিন্তু বর্তমান সে কোথায় আছে কেউ জানেনা।

‎ঘটনাটি ঘটে গত ২২ই নভেম্বর শনিবার বেলা আনুমানিক ১২ টার সময় হোসেন মার্কেট এলাকায়।‎স্থানীয়রা জানান, মামুদপুর থেকে ছাগল চুরি করে অটোরিকশায় হোসেন মার্কেট-গোড়াইয়ের দিকে নিয়ে গেছে এমন খবর পাই আমরা।আমরা রাস্তায় বাঁধা দিলেও অটো থামেনি। পরে অটো ধাওয়া করে গোড়াই সৈয়দপুর এলাকায় গিয়ে ছাগলসহ চোর আটক করে হোসেন মার্কেট নিয়ে আসি। এই খবর জানাজানি হলে পূর্বে যাদের ছাগল চুরি হয়েছিল তারা এসে উপস্থিত হয়। পরে চুরির সত্যতা মিললে চোরের বোন পারুল আক্তার উক্ত ভুক্তভোগীদের জরিমানা বাবদ বিকাশের মাধ্যমে বিশ হাজার টাকা দিয়ে ভাইকে ছাড়িয়ে নিয়ে যান।

‎পরবর্তীতে চোরের বোন পারুল আক্তার আটজনকে নামীয় আসামী ও ৪/৫ জনকে অজ্ঞাতনামা আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় তিনজনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠান থানা পুলিশ।

‎মামলার বিবাদি ও তাদের পরিবারবর্গরা জানান, পারুলের ভাই ছাগল চুরি করেছে, ধরাও পড়েছে। এটা তারা স্বীকার করেছে। এলাকাবাসী হিসেবে আমরা সবাই মিলে তাকে তার পরিবারের নিকট হস্তান্তর করেছি। এখন তারাই পুলিশের সাথে মিল করে আমাদের নামে মামলা দায়ের করেছেন এবং ৩ জন জেলহাজতেও আছেন।

‎আবার অনেক আসামি জানেনি না যে আসলে কি ঘটনা হয়েছিল সেদিন। মাহবুব নামের এক আসামিকে গ্রেফতার করে মারধর করেছে পুলিশ, এমন অভিযোগ উঠেছে ভুক্তভোগী পরিবার থেকে।

‎মামলার বাদি ও অভিযুক্ত চোর সাদ্দামের বোন পারুল আক্তার বলেন, আমার ভাই অটোরিকশা চালক। সে তো চুরি করতে পারে না। ছাগল কোথায় থেকে আসল, কে নিয়ে আসল জানেনা তার ভাই।এ বিষয়ে এস আই প্রদীপ চন্দ্র সরকার বলেন, চাঁদাবাজি মামলার দায়ে তাদের গ্রেফতার করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]