দুর্গাপুর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

Share the post

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:নেত্রকোনার দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের উদ্যোগে ২০২৫ সনে অনুষ্ঠিত এইসএসসি পরীক্ষায় জিপিএ ৫.০০ প্রাপ্ত মেধাবী ২ শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে কলেজ পরিচালনা পর্যদ, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহনে এ সংবর্ধনা দেয়া হয়।

এ উপলক্ষে কলেজ মিলনায়তনে অভিভাবক সমাবেশে প্রভাষক আবু সাদেকের সঞ্চালনায়, কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ এডভোকেট এম এ জিন্নাহ্ এর সভাপতিত্বে, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কলেজ অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, সহকারি অধ্যাপক গৌতম কুমার মল্লিক, আব্দুল আজিজ, শিক্ষার্থী অভিভাবক ডাঃ কামরুল ইসলাম, আব্দুস সাত্তার, বিশ্বজিৎ রংদী, আলমগীর সরকার প্রমুখ। এছাড়া কলেজের জিপিএ-৫ প্রাপ্ত ফারহানা আলম ফারদিয়া এবং কামরুন্নাহার নিশি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে অনুভুমি মুলক আলোচনা করেন।

বক্তারা বলেন, পরিশ্রম কখনোই বৃথা যায় না। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল সারাদেশেই খারাপ করেছে। তার পরেও তুলনামুলক যারা ভালো করেছে তাদের জন্য শুভ কামনা। তবে পরিশ্রম করলে ফলাফল ভালো হবেই। সে ক্ষেত্রে অভিভাবকদের ব্যাপক ভুমিকা রাখতে হবে। শিক্ষার্থীদের প্রতিটি কাজ পরিকল্পনা মোতাবেক করতে পারলে পরবর্তি সাফল্য হাতে মুঠোয় চলে আসবে। উপস্থিত শিক্ষার্থীদের ভালো ফলাফল করতে পাঠে মনোনিবেশ করতে আহবান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]