ধামরাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পরিচালনা, ‘সৌদিয়া ফুড’কে ৫০ হাজার টাকা জরিমানা

Share the post

মোঃ রিপন হোসেন, ধামরাই (ঢাকা প্রতিনিধি) : ঢাকার ধামরাই উপজেলার হুজুরীটোলা এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও বাজারজাত করার দায়ে ‘সৌদিয়া ফুড’ নামে একটি বেকারি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (৭ জুলাই ২০২৬) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হুজুরীটোলা এলাকার ‘সৌদিয়া ফুড’ বেকারিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বেকারির ভেতরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ, স্যাঁতসেঁতে মেঝে এবং অনিরাপদ উপায়ে খাদ্যসামগ্রী উৎপাদনের প্রমাণ পাওয়া যায়

জনস্বাস্থ্যের ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে প্রচলিত আইনের আওতায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য উৎপাদন নিশ্চিত করতে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে কঠোরভাবে সতর্ক করা হয়।অভিযানে নেতৃত্ব দেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল মামুন।

অভিযান শেষে তিনি বলেন, “জনস্বাস্থ্যের সুরক্ষায় কোনো ধরনের আপস করা হবে না। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন মানুষের স্বাস্থ্যকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলে। ভোক্তাদের অধিকার রক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ধামরাই উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন

স্থানীয় সচেতন মহল জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযানের প্রশংসা করেন এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত তদারকি অব্যাহত রাখার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]