দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত ৪১ হাজার ৬২৭ জন শিক্ষকের বিস্তারিত তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)- এর মাধ্যমে ২০২৫ সালে তাদের নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছিল। আগামী সাত কার্যদিবসের মধ্যে এই তথ্য জরুরিভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-২ শাখা থেকে এই সংক্রান্ত একটি ‘তাগিদ পত্র’ রবিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের উপসচিব হুরে জান্নাত স্বাক্ষরিত পত্রে বলা হয়, ৬ষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব শিক্ষকের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ করা হয়েছিল। এতে বলা হয়েছে, সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে কতজন ইতোমধ্যে কর্মস্থলে যোগদান করেছেন এবং কতজনের যোগদান পরবর্তী পদায়ন করা সম্ভব হয়নি, তার সঠিক পরিসংখ্যান নিশ্চিত করতেই এই উদ্যোগ।এছাড়াও যোগদানের ক্ষেত্রে কোনো ধরনের প্রশাসনিক জটিলতা রয়েছে কি না এবং কতজন শিক্ষক এখনো এমপিওভুক্ত হতে পারেননি, সে বিষয়েও বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের সভাপতিত্বে মাউশি অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালকদের সঙ্গে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই এই তথ্য সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়েছে। মন্ত্রণালয় থেকে প্রেরিত নির্দেশনায় নির্দিষ্ট ছকে তথ্য পাঠাতে বলা হয়েছে। এই ছকের মধ্যে রয়েছে, সুপারিশপ্রাপ্ত শিক্ষকের নাম ও নিবন্ধন নম্বর, সুপারিশকৃত শিক্ষা প্রতিষ্ঠানের নাম, যোগদানের তারিখ, এমপিওভুক্ত না হয়ে থাকলে তার সুনির্দিষ্ট কারণ ও মন্তব্য।

Share the post
আবুল হাশেম,ধোবাউড়া( ময়মনসিংহ) প্রতিনিধিঃ‎ময়মনসিংহের ধোবাউড়ায় ৯ম পে স্কেল ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে ধোবাউড়া উপজেলা পরিষদের কর্মচারীবৃন্দের আয়োজনে উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন আবুল হাসিম,রফিকুল ইসলাম, হারুন অর রশিদ, আফতাব উদ্দিন। বক্তারা সরকারের কাছে দ্রুত পে স্কেল ঘোষণা ও বাস্তবায়ন করার দাবি জানান। এছাড়াও সোমবার সকাল ৯ -১১ টা পর্যন্ত ২ ঘন্টার কর্মবিরতি ঘোষনা করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত

Share the post

Share the postশহিদুল ইসলাম, সি‌লেট: যুক্তরা‌জ্যে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সম্প্রতি ২১ জুলাই ২০২৬, মঙ্গলবার সন্ধ‍্যায় লন্ডনের সোনারগাঁও রেস্টুরেন্টে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং প্রবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। সংগঠনের আহবায়ক মুহাম্মদ আয়াছ মিয়া’র সভাপতিত্বে ও সদস‍্য […]

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]