দুর্গাপুরে সেচ্ছাসেবক দলের মাদক বিরোধী মানববন্ধন ও সমাবেশ

Share the post

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: ‘‘মাদক বিক্রি করে যারা – সমাজ থেকে তাদের তারা’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা সেচ্ছাসেবক দল কুল্লাগড়া ইউনিয়নের আয়োজনে ও কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের দিক নির্দেশনায়, মাদক বিরোধী সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৯ অক্টোবর) বিকেলে পৌরশহরের শিবগঞ্জ বাজার এলাকায় সর্বস্তরের অংশগ্রহনে মাদক বিরোধী এ কর্মসূচি পালিত হয়।

উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মীর্জা নজরুল এর সঞ্চালনায়, ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভুঁইয়া, সহ:সভাপতি এডভোকেট এম এ জিন্নাহ্, আব্দুল্লাহ আল মামুন মুকুল, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ জামাল উদ্দীন মাস্টার, বিএনপি নেতা অঞ্জন চিছাম, ইউনিয়ন বিএনপি‘র সাধারণ সম্পাদক শাহালম। এছাড়া বিএনপি ও তার অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ, স্থানীয় ছাত্র-শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী সহ সকল জনগণ মানববন্ধনে অংশনেন।

বক্তারা বলেন, মাদক আজ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তরুণ প্রজন্ম ও সমাজকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কোনো প্রকার ছাড় না দিয়ে মাদক কারবারিদের শেকড় থেকে উৎখাত করতে হবে। আজ থেকে সকলকে শপথ করতে হবে, মাদক ইস্যুতে কাউকে ছাড় নয়। মাদক ব্যবসায়ী ও তাদের আশ্রয় দাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]