এবারের শিক্ষক নিয়োগে অতীতের সব বদনাম ঘুচাবে: ইবি উপাচার্য

Share the post
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, এবারের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া হবে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে, যা অতীতের সকল বদনাম ঘুচাবে। শুক্রবার (১০ অক্টোবর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা অ্যাকাডেমিক ভবনে ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক পদে লিখিত পরীক্ষা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
উপাচার্য বলেন, “এখানে মেধা ও যোগ্যতাই হবে নিয়োগের একমাত্র মাপকাঠি। রাজনৈতিক বিবেচনায় কাউকে নিয়োগ দেওয়া হবে না। পরীক্ষা, ভাইভা ও একাডেমিক ফলাফল—এই তিনটির সমন্বয়ে সর্বোচ্চ মেধাবী প্রার্থীকে নির্বাচিত করা হবে।”
ফ্যাসিস্ট সম্পৃক্ততার অভিযোগ প্রসঙ্গে তিনি আরও বলেন, “যারা মেধার ভিত্তিতে নির্বাচিত হয়েছেন তারাই এখানে পরীক্ষা দিতে পেরেছেন। কে কোন সংগঠন বা দলের সঙ্গে যুক্ত, সেটা বিষয় নয়—সবার জন্য সুযোগ উন্মুক্ত।”
জানা গেছে, বিভাগটির প্রভাষক পদে ৬৯ জন আবেদনকারীর মধ্যে ৩৭ জন পরীক্ষায় অংশ নেন। সকাল ১১টা থেকে শুরু হওয়া এক ঘণ্টাব্যাপী পরীক্ষায় বিষয়ভিত্তিক প্রশ্ন রাখা হয়। লিখিত ও মৌখিক—দুই ধাপে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। বিকেলে লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর উপাচার্যের বাসভবনে ভাইভা অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পরীক্ষার্থীরা জানান, পরীক্ষা সুষ্ঠু ও নিয়মমাফিকভাবে সম্পন্ন হয়েছে এবং প্রশ্নপত্রও ছিল মানসম্মত।
প্রসঙ্গত, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগে মোট তিনজন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে দুজন সহকারী অধ্যাপক পদের বিপরীতে এবং একজন অধ্যাপক পদে বিপরীতে নিয়োগপ্রাপ্ত হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]