দুর্গাপুরে সরকারি গাছ পড়ে কৃষক সুমনের ব্যপক ক্ষয়ক্ষতি

Share the post

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:নেত্রকোনার দুর্গাপুরে ঝড়ে সরকারি গাছ পড়ে বসত ঘর ভেঙ্গে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে একটি পরিবারের। ঘর হারিয়ে ব্যাপক কষ্টে আছেন ক্ষুদ্রকৃষক সুমন মিয়া ও তার পরিবার। এ ঘটনা ঘটেছে ২নং দুর্গাপুর ইউনিয়নের চন্দ্রকোনা গ্রামে।এনিয়ে সরেজমিনে গিয়ে দেখা গেছে, শনিবার (২৬ এপ্রিল) গভীর রাতে হঠাৎ ঝড় শুরু হয়। ওই ঝড়ে রাস্তার পাশের্^ রোপনকৃত সরকারি একটি গাছ পড়েযায় কৃষক সুমন মিয়া বসত ঘরের ওপর। এতে ঘরের আসবাবপত্র বিনষ্ট সহ ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ওই ঘর মেরামতের কোন সামর্থ না থাকায় সকলের সহযোগিতা চেয়েছেন ক্ষুদ্র কৃষক সুমন মিয়া।সুমন মিয়া বলেন, শনিবার গভীর রাতে হঠাৎ ঝড় শুরু হয়। পরে সরকারি গাছটি বসত ঘরের ওপর পড়ে সবকিছু নষ্ট হয়ে যায়। ছেলে-মেয়েদের নিয়ে অতি কষ্টে কোন রকমে রাতটি পার করলেও ঘর মেরামত করার কোন সামর্থ আমার নাই। আমি সকলের সহযোগিতা চাই।এ নিয়ে উপজেলা নির্বাহী অফিসার নাভিদ রেজোয়ানুল কবীর বলেন, কি পরিমান ক্ষতি হয়েছে তা নিরুপন করে প্রয়োজনীয় ব্যব¯’া গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

নেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি

Share the post

Share the postনেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি     সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : নেত্রকোনায় কালেরকণ্ঠে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনের ভিত্তিতে তদন্ত শেষে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা নির্বাচন অফিসের তিন কর্মচারীকে চাকরিচ্যুত করেছে নির্বাচন কমিশন। এদিকে চাকরি হারানোর পর ওই অফিসের এক সাবেক ডাটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে কালেরকণ্ঠের নেত্রকোনা জেলা প্রতিনিধি ইবাদ হোসেনকে […]

নেত্রকাণায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ উপলক্ষ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

Share the post

Share the postসোহেল খান দূর্জয়- নেত্রকোনা :নেত্রকোনায় শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ৩টায় পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ১৮, ১৯ ও ২০ এপ্রিল শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা উপলক্ষ্যে নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পাদনের লক্ষ্যে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করেন নিয়োগ বোর্ড এর সভাপতি […]