দুর্গাপুরে পুষ্টি বিষয়ক কর্মশালা

Share the post

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:নেত্রকোনার দুর্গাপুরে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) নেত্রকোনা জেলা কার্যালয়ের আয়োজনে, উপজেলা পর্যায়ে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে দিনব্যাপি এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে দুর্গাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহম্মদ রাফিউল ইসলাম তালুকদার এর সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান, অফিসার ইনচার্জ কামরুল হাসান, এসডিএফের জেলা ব্যবস্থাপক মো: মোশারফ হোসেন, আঞ্চলিক ব্যবস্থাপক আহমেদ তাকি তাহমিদ, জেলা কর্মকর্তা মাসুদা আক্তার, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ অমিত দত্ত, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ বজলুর রহমান আনসারী, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ইসলাম মীম, সমবায় অফিসার বিজন কান্তি ধর, প্রেসক্লাব সভাপতি মোঃ তোবারক হোসেন খোকন, গ্রাম সমিতির স্বাস্থ্য ও পুষ্টি সহায়তা কমিটির আহবায়ক রোকসানা পান্না, জেসমিন আক্তার, নাজমা আক্তার, নূরে জান্নাত প্রমুখ।

এতে সরকারি কর্মকর্তা ও অংশগ্রহনকারীদের নিয়ে দিনব্যপি কর্মশালায় স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক ৫০টি গ্রাম সমিতির আহবায়ক অংশ গ্রহণ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন ০২নং চন্ডিগড় ক্লাস্টার অফিসার মো: সামাদ মিয়া। কর্মশালায় স্বাস্থ্য বিষয়ক সচেতনতা বৃদ্ধি ও পুষ্টি বিষয়ক খাদ্য উৎপাদন ও গ্রহণ বিষয়ে সচেতনতামুলক বক্তব্য রাখেন উপস্থিত সকলেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]