দুর্গাপুরে ডিএসকের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত 

Share the post
নূর আলম,দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি:নেত্রকোণার দুর্গাপুরে “জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত” এই প্রতিপাদ্যে বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৫ পালিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) দুপুরে ডিএসকে সমৃদ্ধি কর্মসূচি ও ডিএসকে মাতৃসদন ও ল্যাবরেটরি হাসপাতালের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে হাসপাতালের অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় ডিএসকে হাসপাতাল ব্যবস্থাপক ধ্রুব সরকার এর সভাপতিত্বে স্বাস্থ্যকর্মী মরিয়ম আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন,ডিএসকের সহকারী পরিচালক শামসুল আলম খান।
বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন,বীর মুক্তিযুদ্ধা আ:খালেক,উপজেলা সিপিবি সভাপতি আলকাছ উদ্দিন মীর,ডিএসকের হাসপাতালে মেডিকেল অফিসার ইমরান কাদের রুবেল,দুর্গাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক রাজেশ গৌড়,ডিএসকের প্রকল্প সমন্বয়কারী
রুপন কুমার সরকার,ডিএসকের প্রচার সহকারী নিরন্তর বনোয়ারি সহ প্রমুখ।
এতে উপস্থিত ছিলেন ডিএসকের কর্মকর্তাবৃন্দ,সাংবাদিকবৃদ,স্বাস্থ্যকর্মী, চিকিৎসক,ছাত্রছাত্রীবৃন্দ ও সেবাগ্রহীতারা অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাতৃ ও শিশু স্বাস্থ্য একটি দেশের উন্নয়ন ও সমৃদ্ধির অন্যতম মৌলিক ভিত্তি। একটি সুস্থ প্রজন্ম গড়ে তোলার জন্য গর্ভকালীন সঠিক পরিচর্যা, নিরাপদ প্রসব, পুষ্টিকর খাদ্য এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। জন্মের সময় ঝুঁকি কমাতে এবং শিশুর ভবিষ্যৎকে নিরাপদ করতে গর্ভবতী মায়েদের সময়মতো চিকিৎসা পরামর্শ গ্রহণ, স্বাস্থ্য পরীক্ষার গুরুত্ব তুলে ধরেন বক্তারা।
তাঁরা আরও বলেন, ডিএসকের মতো প্রতিষ্ঠানগুলো যেভাবে জনসচেতনতা বাড়াতে এবং স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে কাজ করছে, তা অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ গ্রামের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তন আনছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখতে হবে।
তরুণ প্রজন্ম, গর্ভবতী নারী ও মাতাদের মাঝে স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

নেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি

Share the post

Share the postনেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি     সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : নেত্রকোনায় কালেরকণ্ঠে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনের ভিত্তিতে তদন্ত শেষে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা নির্বাচন অফিসের তিন কর্মচারীকে চাকরিচ্যুত করেছে নির্বাচন কমিশন। এদিকে চাকরি হারানোর পর ওই অফিসের এক সাবেক ডাটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে কালেরকণ্ঠের নেত্রকোনা জেলা প্রতিনিধি ইবাদ হোসেনকে […]

নেত্রকাণায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ উপলক্ষ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

Share the post

Share the postসোহেল খান দূর্জয়- নেত্রকোনা :নেত্রকোনায় শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ৩টায় পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ১৮, ১৯ ও ২০ এপ্রিল শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা উপলক্ষ্যে নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পাদনের লক্ষ্যে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করেন নিয়োগ বোর্ড এর সভাপতি […]