ইবিতে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে প্রতিবাদ

Share the post
সুবংকর রায়, ইবি প্রতিনিধি:‘From the river to the sea, Palestine Will be Free’ স্লোগান সামনে রেখে ফিলিস্তিনিদের মুক্তি সংগ্রামের পক্ষে সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।সোমবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সমবেত হন শিক্ষার্থীরা। পরবর্তীতে একটি বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক ও পার্শ্ববর্তী শেখপাড়া বাজার প্রদক্ষিণ করে মেইন গেটে সমাবেশ করেন শিক্ষার্থীরা।মিছিলে শিক্ষার্থীদের ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’; ‘দুনিয়ায় মুসলিম, এক হও লড়াই করো’; ‘বদরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’; ‘ফিলিস্তিনে হামলা কেন, জাতিসংঘ জবাব দে’; ‘ফিলিস্তিনে গণহত্যা, বন্ধ করো করতে হবে’; ‘বিশ্ব মুসলিম ঐক্য করো, ফিলিস্তিন মুক্ত করো’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।সমাবেশে বক্তারা বলেন, ‘ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংস ও বর্বরোচিত হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে নেতানিয়াহু সরকার ও ইসরায়েলকে বিচারের মুখোমুখি করতে হবে। শুধু গাজাবাসী নয়, মূলত বিশ্বমানবতাই আজ দখলদার ইসরায়েলি বাহিনীর হামলার শিকার। যেসব বিশ্বনেতারা সব জায়গায় মানবতার ছবক দিয়ে বেড়ায় আজকে তারা অন্ধ এবং বোবার মত বসে আছে। ফিলিস্তিনের বেলায় আর তার মানবতার ছবক আসে না। বিশ্ব মানবতার এ দুর্দিনে আমাদের সবাইকে নিপীড়িত নির্যাতিত ফিলিস্তিনি ভাইবোনদের পাশে দাঁড়াতে হবে এবং যেকোনো মূল্যে ফিলিস্তিনকে ওই দখলদার ইসরায়েলের হাত থেকে মুক্ত করতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন

Share the post

Share the postইবি প্রতিনিধি:পেশাগত দায়িত্ব পালনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি-এর সদস্যদের ওপর হামলার প্রতিবাদ এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সংগঠনসমূহ। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি আবির হোসেন, সহ-সভাপতি নূর আলম, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি নিয়ামতুল্লাহ […]

শহিদ সাজিদের স্মরণে ইবিতে দুই শতাধিক শিক্ষার্থীর মডেল টেস্ট পরীক্ষা

Share the post

Share the postইবি প্রতিনিধি:ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শহিদ সাজিদ আব্দুল্লাহর স্মরণে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তিচ্ছুদের জন্য একটি উন্মুক্ত মডেল টেস্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ মডেল টেস্টের আয়োজন করে হাফিজ থিওলজি এডমিশন অনলাইন কোচিং অ্যান্ড আইডিয়াল হোম। এতে দেশের বিভিন্ন […]