দুর্গাপুরে ক্যান্সার আক্রান্ত রোগীর পাশে : ব্যারিস্টার কায়সার কামাল 

Share the post
 তোবারক হোসেন খোকন  দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে ক্যান্সার আক্রান্ত
রুবিনা খাতুনের পাশে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। রুবিনা খাতুন উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বুগাইকান্দা গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী ।
টাকার অভাবে  চিকিৎসা চালানো সম্ভব হচ্ছিলো না রুবিনা খাতুনের। এই অবস্থায় দুর্গাপুর পৌর যুবদলের মাধ্যমে রুবিনা খাতুনের  বিষয়টি জানতে পারেন কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। পরে রুবিনা খাতুনের চিকিৎসার সহায়তায় এগিয়ে আসেন তিনি। বুধবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১ম কেমোথেরাপি দেওয়া হয়। আগামী ৪ অক্টোবর দেওয়া হবে ২য় থেরাপী।
রুবিনা খাতুনের ছেলে খাইরুল ইসলাম বলেন,
আমি কাঠমিস্ত্রীর কাজ করে সংসার চালাই৷ আমার পক্ষে মায়ের চিকিৎসা করানো সম্ভব হচ্ছিলো না। নেতাকর্মীদের মাধ্যমে ব্যারিস্টার কায়সার কামাল আংকেল  আমার অসহায়ত্বের কথা শুনে আমার মায়ের চিকিৎসায় সহায়তা করছেন। ব্যারিস্টার কায়সার কামাল আংকেল এর প্রতি চিরকৃতজ্ঞ আমার পরিবার। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন৷
এ বিষয়ে কেন্দ্রীয় বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল জানান, বিএনপি মা-মাটি ও মানুষের দল। বিএনপি সব সময় অসহায় মানুষদের পাশে দাঁড়াই এবং তাদের কথা ভাবে। আমি যখন জানতে পারলাম রুবিনা খাতুনের বিষয়টা তখনই নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি তাঁর বিষয়ে খোঁজখবর নিতে। ইতোমধ্যে রুবিনা খাতুনের চিকিৎসা শুরু হয়েছে এবং বিএনপির পক্ষ থেকে সকল রকম সহযোগিতা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

নেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি

Share the post

Share the postনেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি     সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : নেত্রকোনায় কালেরকণ্ঠে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনের ভিত্তিতে তদন্ত শেষে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা নির্বাচন অফিসের তিন কর্মচারীকে চাকরিচ্যুত করেছে নির্বাচন কমিশন। এদিকে চাকরি হারানোর পর ওই অফিসের এক সাবেক ডাটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে কালেরকণ্ঠের নেত্রকোনা জেলা প্রতিনিধি ইবাদ হোসেনকে […]

নেত্রকাণায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ উপলক্ষ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

Share the post

Share the postসোহেল খান দূর্জয়- নেত্রকোনা :নেত্রকোনায় শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ৩টায় পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ১৮, ১৯ ও ২০ এপ্রিল শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা উপলক্ষ্যে নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পাদনের লক্ষ্যে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করেন নিয়োগ বোর্ড এর সভাপতি […]