চকরিয়ায় ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

Share the post

ফয়সাল আলম সাগর, বিশেষ প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্র, গুলি ও ডাকাতি কাজে ব্যবহৃত সরঞ্জামসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর ২০২৫) রাতে চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব অভিজিত দাসের তত্ত্বাবধানে ও অফিসার ইনচার্জ (ওসি) জনাব তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে চকরিয়া থানা পুলিশের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়—

একটি দেশীয় তৈরী এলজি
দুই রাউন্ড কার্তুজ
একটি কালো মাক্স
একটি লোহার হাতুড়ি
গ্রেফতারকৃতরা হলেন—
১। জিসান (২০), পিতা মৃত জালাল আহমদ, মাতা রওশনারা বেগম, সাং- পূর্ব বড় ভেওলা সিকদার পাড়া, ওয়ার্ড নং ০৩, পূর্ব বড় ভেওলা ইউপি।
২। আব্দুল্লাহ (২২), পিতা কালু ফকির, মাতা নুরজাহান, সাং- কোরালখালী, ওয়ার্ড নং ০৯, সাহারবিল ইউপি।
৩। মোহাম্মদ শাহজাহান (৪২), পিতা বাদশা মিয়া, মাতা মৃত নুর নাহার, সাং- পূর্ব কালাগাজী সিকদার পাড়া, পূর্ব বড় ভেওলা ইউপি।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে চকরিয়া থানা এলাকা সহ আন্তঃজেলার বিভিন্ন স্থানে সংঘবদ্ধভাবে ডাকাতি করে আসছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চকরিয়ার মালুমঘাট সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকের মৃ’ত্যু…

Share the post

Share the postফয়সাল আলম সাগর, বিশেষ প্রতিনিধি ‘:কক্সবাজারের চকরিয়ায় মিনি ড্রাম ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালকের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত অটোরিকশা চালকের নাম মো. শরীফ উল্লাহ (২৪) বলে জানা গেছে। নিহত শরীফ উল্লাহ উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের কিসমত আলীপাড়া এলাকার মো. ইসমাইলের ছেলে। সড়ক দূর্ঘটনায় অটোরিকশা চালক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মালুমঘাট হাইওয়ে […]

চকরিয়ায় পুলিশের অভিযানে চার পলাতক আসামি গ্রেপ্তার..

Share the post

Share the postফয়সাল আলম সাগর, বিশেষ প্রতিনিধি:কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত চার পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) রাত আটটা থেকে গতকাল শনিবার ভোররাত পর্যন্ত থানা পুলিশের একাধিক টিমের সাঁড়াশি অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার চকরিয়া থানার মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ […]