চকরিয়ায় পুলিশের অভিযানে চার পলাতক আসামি গ্রেপ্তার..

Share the post
ফয়সাল আলম সাগর, বিশেষ প্রতিনিধি:কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত চার পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) রাত আটটা থেকে গতকাল শনিবার ভোররাত পর্যন্ত থানা পুলিশের একাধিক টিমের সাঁড়াশি অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার চকরিয়া থানার মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। থানা পুলিশ জানিয়েছে, ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলামের নেতৃত্বে ৪ এপ্রিল রাত থেকে গতকাল ৫ এপ্রিল সকাল পর্যন্ত ২৪ ঘন্টা সময়ে থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন মামলার চারজন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার চার আসামিকে সংশ্লিষ্ট মামলায় গতকাল দুপুরে চকরিয়া উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জেলহাজতে প্রেরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে বাঙালীয়ানায় পিঠাপুলি উৎসবের আয়োজন…

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার: কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের এক সময়কার সুবিধাবঞ্চিত-বিপন্ন-ঝুঁকিতে থাকা-পথ শিশুদের নিয়ে শিশু বরণ, দেয়ালিকা উন্মোচন, পিঠাপুলি উৎসব, বই বিতরণ, শীতবস্ত্র বিতরণ, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক সন্ধ্যা, তাঁবু জলসা এবং বিশেষ নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। গত ৫ জানুয়ারি রোজ সোমবার বিকাল ৪:০০ টায় কেন্দ্র  প্রাঙ্গণে […]

কক্সবাজার সদরে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার :কক্সবাজার সদর উপজেলায় বিভিন্ন স্থানে চার শতাধিক শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শীতের তীব্রতা বাড়ার প্রেক্ষাপটে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে কক্সবাজার সদর আর্মি ক্যাম্পের উদ্যোগে রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৯ইষ্ট বেঙ্গল […]