দরিদ্রদের পাশে আমরিন ব্রাদার্স ও মাওয়া গ্রুপের ত্রাণ বিতরণ

Share the post

মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, (বোয়ালখালী প্রতিনিধি): মহামারী করোনা ভাইরাসে অসহায় হতদরিদ্রদের মাঝে আমরিন এন্ড ব্রাদার্স এর স্বাত্তাধিকারী বিশিষ্ট সমাজসেক আলহাজ্ব মনছুর আলম (পাপ্পি) ও মাওয়া গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আলহাজ্ব মোহাম্মদ আলম ববি’র পক্ষ থেকে আজ ১৩ এপ্রিল সোমবার ত্রাণ বিতরণ করা হয়। জানতে চাইলে বোয়ালখালী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আমরিন এন্ড ব্রাদার্স এর স্বাত্তাধিকারী বিশিষ্ট সমাজসেক আলহাজ্ব মনছুর আলম (পাপ্পি) বলেন, মানুষ তো মানুষের জন্য। অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। সেই দায়িত্ববোধ থেকেই এই মহামারি দূর্যোগ অসহায় মানুষদের জন্য কিছু করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। বিত্তবানরা যদি নিজ নিজ অবস্থান থেকে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ায় তাহলে কোন মানুষ অনাহারে থাকবেনা। মহান আল্লাহ সবাইকে এই মহামারি থেকে রক্ষা করুক সেই ফরিয়াদ জানাই। করোনা ভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকেই তারা হতদরিদ্রদের পাশে থেকে বিভিন্ন এলাকায় ঘরে ঘরে ত্রাণ পৌছে দিচ্ছেন। আগামিতেও এই ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]