দক্ষিণ সুনামগঞ্জে প্রতিপক্ষের হামলায় যুবক খুন

Share the post

আল হাবিব, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট :দক্ষিণ সুনামগঞ্জে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় কলেজ পড়ুয়া এক যুবক খুন হয়েছেন। নিহত যুবক দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের বড়মোহা গ্রামের আনছার মিয়া জায়গীরদারের ছেলে নাজিমুল ইসলাম নাজিম জায়গীরদার (১৯)। আশংকাজনক অবস্থায় খালিছ মিয়া জায়গীরদার (৩৫), ওয়াকিব মিয়া জায়গীরদার(৪০) ও জিলু মিয়া জায়গীরদারকে (৩৬) সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী, পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২৭ জুন) বিকালে বড়মোহা গ্রামের ঈদগাহের মাঠে গ্রামের ছেলেরা ব্যাডমিন্টন খেলছিল। এই সময় খেলাকে কেন্দ্র আনছার মিয়ার ছেলে নাজিমুল ইসলাম জায়গীরদার ও একই গ্রামের পুতুল খাঁনের ছেলে খাঁনের মাঝে কথা কাটাকাটি হয়। কথাকাটাকটির এক পর্যায়ে খাঁ গোষ্ঠীর লোকজন উত্তেজিত হয়ে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে নাজিমুল ইসলামের লোকদের উপর আক্রমন চালালে তারা বাড়িতে গিয়ে আশ্রয় নেয়।

তখন প্রতিপকের লোকজন নাজিম মিয়ার বাড়িতে গিয়ে আক্রমন চালিয়ে চুলপি দিয়ে তাহার বুকে ও খালিছ মিয়ার পেটে ঘাই মারে ও অপর দুজনকে আহত করে। তখন ঘটনাস্থলে ৪ জনই গুরুতর আহত হন। আহত অবস্থায় তাদেরকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে নাজিম মিয়া মৃত্যবরণ করেন এবং আশংকাজনক অবস্থায় অপর ৩ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রফিকুল ইসলাম জানান, হাসপাতালে আসার আগেই নাজিম মিয়া নিহত হয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য যে, নিহত নাজিমুল ইসলাম জাউয়া বাজার ডিগ্রি কলেজে বি.এ অধ্যয়নরত ছিল।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুক্তাদীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]