দক্ষিণ জেলা ছাত্রলীগের পক্ষ থেকে বিনামূল্যে সবজি বিতরণ

Share the post

চট্টগ্রামের বাঁশখালীতে বিনামূল্যে ভ্রাম্যমাণ সবজির দোকান চালু করলেন দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সম্পাদক জাহিদ হাসান। প্রান্তিক চাষীদের কাছ থেকে সবজি সংগ্রহ করে নিজেই ভ্যান চালিয়ে সবজি বিতরণ করছেন তিনি। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কর্মহীন হয়ে মানবেতর জীবন পার করা অসহায়দের জন্য বৃহস্পতিবার থেকে এই উদ্যোগ নিয়েছেন ছাত্রলীগ নেতা জাহিদ হাসান। জাহিদ হাসান আরো যানান, সারাদেশের মতো

বাঁশখালীতেও নিম্ন আয়ের মানুষরা করোনার কারণে বিপাকে পড়েছেন। সাধারণ ছুটির কারণে কর্মহীন হয়ে পড়েছেন তারা। নুন আনতে পান্তা ফুরায় অবস্থা এসব মানুষদের। তাই এমন দুর্যোগময় মুহুর্তে তাদের পাশে দাঁড়ানোর জন্যই ভ্যানে করে বিনামূল্যে ভ্রাম্যমাণ সবজির দোকান চালু করেছি। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সম্পাদক জাহিদ হাসান বলেন, নিম্ন আয়ের যে কেউ চাইলেই ভ্যান থেকে এসে সবজি সংগ্রহ করতে পারবেন। প্রাথমিকভাবে আজকে পূর্ব কাথারিয়া, মধ্যম কাথরিয়া, দক্ষিণ বাগমারা দিয়ে শুরু

করলাম। ধাপে ধাপে প্রত্যেকটি ইউনিয়নেই বিনামূল্যের সবজির ভ্যান রাখা হবে। এই সময় উপস্থিত ছিলেন কাথরিয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক মোঃ দুলাল হোসেন, জামাল উদ্দিন, আনিস উদ্দিন সিকদার, এসএম আকিবুল ইসলাম, মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী, ফুয়াদ চৌধুরী, তানজিম মহিউদ্দিন উদ্দিন, রিকন, সবুজ, মোঃ শহিদুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]