তরুণ সংঘ “ফুলতাজ বেগম স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২২-২৩”

Share the post

চট্টগ্রাম সংবাদ:পাহাড়িকা আবাসিক এলাকা তরুণ সংঘ “ফুলতাজ বেগম স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২২-২৩” এই শিরোনামে একটি টুর্নামেন্টের আয়োজন করে। গতকাল রাত ৯ টায় পাহাড়িকা আবাসিকের তিন নং লেইনে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের সংঘটিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডের মাননীয় কাউন্সিলর জনাব আলহাজ্ব মোঃ মোবারক আলী।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পাহাড়িকা কল্যাণ সমিতির সভাপতি জনাব আলহাজ্ব জেবল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমবায় আবাসিক সোসাইটির সাবেক সভাপতি জনাব মোঃ আবু রেজা চৌধুরী ,একি সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ কো-অপারেটিভ হাউসিং সোসাইটির সাবেক নির্বাহী সদস্য এবং বর্তমানে পাহাড়িকা আবাসিক কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক ক্রাউন প্রপার্টিজ লিমিটেডের সিইও জনাব সৈয়দ মোহাম্মদ আজগর হোসেন। প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর সাহেব জানান পাহাড়িকা আবাসিক এলাকা তরুণ সংঘের এই রূপ যোগ উপযুক্ত আয়োজনে তিনি সন্তুষ্ট একি সাথে তরুণ সংঘের সকল সদস্যদের এক যুগে প্রাণবন্ত ভাবে শিক্ষা ক্রিড়া ও সামাজিক যাবতীয় কাজে সর্বদা সচেষ্ট হওয়ার আহ্বান জানান এবং এই সংঘের সকল কল্যাণ মূলক কাজে তার পৃষ্ঠপোষকতার আশ্বাস দেন।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে পাহাড়িকা আবাসিক এলাকা কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক। সৈয়দ আজগর হোসেন কিউন্সিলর মহোদয়ের কাছে পাহাড়িকা আবাসিকের জন্য সার্বজনীন উন্মুক্ত খেলার মাঠের ব্যবস্থা করে দেওয়ার জন্য বিশেষ আবেদন জানান এবং ব্যক্তিগতভাবে কল্যাণ মূলক কার্যক্রমে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করে বক্তব্য শেষ করেন। উক্ত টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয় “Two Brothers” টিম। জমকালো আয়োজনে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত ফাইনাল ম্যাচ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের সমাপ্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]