ফেসবুকে পোস্ট দিয়ে সৌদিতে প্রবাসী যুবকের আত্মহত্যা

Share the post

বিয়ের তিন মাসের মাথায় স্ত্রী অন্য জায়গায় বিয়ে করায় ফেসবুকে পোস্ট দিয়ে সৈয়দ আল মনছুর ওরফে মাখন (২৭) নামে এক সৌদি প্রবাসী যুবক আত্মহত্যা করেছেন।বাংলাদেশ সময় গত ৭ জানুয়ারি সকাল ৯টায় এ ঘটনা ঘটে।

নিহত মনছুর জামালপুরের মাদারগঞ্জ শহরের চরবওলা গ্রামের সৈয়দ জালাল উদ্দিনের ছেলে।পরিবার সূত্রে জানা যায়, ২০২১ সালের শেষে দিকে সৌদি পাড়ি জমান মনছুর। সেখানে থাকা অবস্থায় তিন মাস আগে প্রেম করে মোবাইলের মাধ্যমে গোপনে বিয়ে করেন তিনি। কিন্তু গত ৫ জানুয়ারি মনছুরের স্ত্রী তাকে ছেড়ে পরকীয়া প্রেমিককে বিয়ে করেন। এতে মানসিকভাবে ভেঙে পড়ে ফেসবুকে পোস্ট করে আত্মহত্যা করেন তিনি।

মনছুরের সৌদি রুমমেট ইয়াসিন মণ্ডল বলেন, মনছুরের সঙ্গে আমি একই রুমে থাকতাম। শনিবার ভোরে মরছুরকে বিছানায় না পেয়ে কাজে চলে যাই। পরে খবর আসে মনছুর বাসার ছাদে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। আত্মহত্যার আগে মনছুর ফেসবুকে তার স্ত্রীর ছবি দিয়ে লেখেন, ‘রিয়া তোমার জন্য আজ আমার জীবন গেল’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]