ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

Share the post

এক দিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৃহস্পতিবার বিশেষ ফ্লাইটে সকাল ১০ টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।বেলা সাড়ে ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করবেন।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বাংলাদেশ-ভারতের কূটনৈতিক সর্ম্পকের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ২৬ মার্চ দুদিনের ঢাকা সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর পরদিন হবে দ্বিপাক্ষিক বৈঠক। দুই শীর্ষ নেতার আলোচ্যসূচি, সম্ভাব্য চুক্তি, সমঝোতা স্মারক ও প্রকল্প উদ্বোধনের বিষয় চূড়ান্ত করতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ২৪ ঘণ্টার এই ঢাকা সফর।

এরআগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত বছরের ১৭ ডিসেম্বর দুই দেশের প্রধানমন্ত্রীর ভার্চ্যুয়াল বৈঠকের পর জয়শঙ্কর ঢাকা সফর করছেন। এ সফরে তিনি দুই দেশের সম্পর্ক পর্যালোচনার সুযোগ পাবেন।

জয়শঙ্করের সফরের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গণমাধ্যমকে বলেন, দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য আরও সম্প্রসারণ, যাত্রীবাহী ট্রেন চালুসহ কানেকটিভিটি (সংযুক্তি) বাড়ানোর বিষয়গুলো বাংলাদেশের পক্ষ থেকে তোলা হবে। তিস্তাসহ অভিন্ন নদীর পানিবণ্টন, সীমান্ত হত্যা বন্ধের বিষয়টিও আলোচনায় আসবে। এসবের পাশাপাশি ঋণ চুক্তির প্রকল্প, রামপাল বিদ্যুৎকেন্দ্র দ্রুত বাস্তবায়ন নিয়ে কথা হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, মোদির সফরে আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর পাশাপাশি গুরুত্ব পাবে অর্থনৈতিক অংশীদারিত্বের বিষয়গুলো।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনের অনুষ্ঠানে অংশ নিতে নরেন্দ্র মোদির ২৬ মার্চ ঢাকায় আসার কথা রয়েছে। সফরের প্রথম দিন সন্ধ্যায় তিনি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনের অনুষ্ঠানে বক্তব্য দেবেন। পরদিন ২৭ মার্চ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে গিয়ে তার প্রতি শ্রদ্ধা জানাবেন ভারতের প্রধানমন্ত্রী। এরপর দুপুরে ঢাকায় ফিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় অংশ নেবেন নরেন্দ্র মোদি।

একদিনের সফর শেষে আজ রাতে এস জয়শঙ্করের দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]