ড্রোন উড়িয়ে চট্টগ্রামে মার্কেটে নজরদারি পুলিশের, গ্রেফতার ৯

Share the post

চট্টগ্রাম সংবাদ: চট্টগ্রাম নগরের রিয়াজুদ্দিন বাজার, তামাকুমন্ডি লেইনে বিভিন্ন মার্কেটে ড্রোন উড়িয়ে অভিযান পরিচালনা করে কোতোয়ালি থানা পুলিশ। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে অবাধে বেচাকেনা করতে দেখা যায়।

সোমবার (১৮ মে) এ অভিযান চলাকালে স্বাস্থ্যবিধি না মেনে বেচাকেনার দায়ে ৯ জনকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ। নগরের রিয়াজুদ্দিন বাজারের বিভিন্ন মার্কেটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জানা গেছে, আটকরা সবাই ঈদের কেনাকাটা করছিলেন। তাদের মধ্যে ৪ জন বিক্রেতা ও ৫ জন ক্রেতা। এদের বিরুদ্ধে সংক্রমণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন সময় সংবাদকে বলেন, সোমবার কোতোয়ালির বিভিন্ন মার্কেটে কেনাকাটার সময় স্বাস্থ্যবিধি নিশ্চিতে পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় রিয়াজুদ্দিন বাজার, তামাকুমন্ডি লেইনের বিভিন্ন মার্কেটে স্বাস্থ্যবিধি না মেনে কেনাকাটার প্রমাণ পাওয়া যায়। এ সময় বিভিন্ন দোকানের শাটার ফেলে বেচাকেনার প্রমাণ ড্রোনে দেখতে পায় পুলিশ। এ সময় পুরো বাজার জুড়ে ছিল ক্রেতাদের ভিড়। কোনো ধরনের নিয়মনীতি না মেনে ঈদের কেনা-কাটা করতে দেখা যায় দূর-দূরান্ত থেকে আসা সাধারণ মানুষদের। এ সময় তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে ৯ জন ক্রেতা-বিক্রেতাকে আটক করে থানায় নিয়ে আসে। পরে আটকদের আসামি করে সংক্রমণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ওসি আরও বলেন, আসামিরা এখন জেল হাজতে রয়েছেন। তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ছাড়া করোনাভাইরাসে সংক্রমণ ঠেকাতে মার্কেটগুলোতে ড্রোন উড়িয়ে অভিযান অব্যাহত রাখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]