ডিজিটালভাবে নববর্ষ বরণে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম

Share the post

নিজস্ব প্রতিবেদকঃ দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে এবার বাংলা নববর্ষ ১৪২৭ বরণে জনসমাগম করে কোনো অনুষ্ঠান হচ্ছে না৷ তবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল পদ্ধতিতে বাংলা নববর্ষের অনুষ্ঠান আয়োজনের কথা জানিয়েছিলেন। আর সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দেশের পুরোধা সংগঠন বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম ডিজিটাল ভাবেই বাংলা নববর্ষ বরণের আয়োজন করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘বোধন আবৃত্তি স্কুল’ পেইজে ১৪ এপ্রিল সারাদিন থাকছে আবৃত্তি আয়োজন। ‘ বৎসরের আবর্জনা দূর হয়ে যাক’ শিরোনামে এতে অংশ নেবেন বোধনের প্রায় শতাধিক আবৃত্তিশিল্পী। একক ও বৃন্দ আবৃত্তিতে বড়দের পাশাপাশি অংশ নেবেন শিশু আবৃত্তিশিল্পীরা। বোধন আবৃত্তি পরিষদের সভাপতি সোহেল আনোয়ার জানান, দুঃখজনকভাবে করোনা ভাইরাসের কারণে এবার নববর্ষের কোন আয়োজন হচ্ছেনা। কিন্তু বোধন মনে করেছে বাঙালির বর্ষবরণের এ উৎসব বিগত বছরগুলোতে বাঙালি সংস্কৃতিকে জাগিয়ে দিয়েছে দেশের প্রতিটি অঞ্চলে। তারই ধারাবাহিকতা ধরে রাখতে বোধন এবার ডিজিটাল ভাবেই বর্ষবরণের উদ্যোগ নিয়েছে। পরিষদের সাধারণ সম্পাদক এস এম আবদুল আজিজ ইতিমধ্যে পুরো অনুষ্ঠান ডিজিটালভাবে রেকর্ড করা হয়েছে জানিয়ে তিনি বোধনের এ আয়োজন বর্ষবরণের বাতাবরণে বাঙালি সত্তার বিকাশে আরো পূর্ণতা পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]