ডিআইজির নরসিংদীতে আগমন উপলক্ষে অপরাধ পর্যালোচনা ও কল্যাণসভা

Share the post
আশিকুর রহমান, নরসিংদী : নরসিংদীতে ঢাকা রেঞ্জের ডিআইজির আগমন উপলক্ষে বিশেষ অপরাধ পর্যালোচনা ও কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) সকালে ডিআইজি রেজাউল করিম মল্লিক দিনব্যাপী সফরে নরসিংদীতে এসে পৌঁচ্ছালে তাকে জেলা পুলিশের পক্ষ থেকে সুপার মোঃ আব্দুল হান্নান ফুলেল শুভেচ্ছা জানান। পরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। পরে তিনি পুলিশ সুপার কার্যালয়ে জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাদের সাথে বিশেষ অপরাধ পর্যালোচনা সভায় যোগদান করেন।
পরবর্তীতে তিনি পুলিশ লাইন্সে বিশেষ কল্যাণ সভায়ও অংশগ্রহণ করেন। এসময় জেলার বিভিন্ন ইউনিটের ইউনিট ইনচার্জ ও ফোর্সগণ উপস্থিত থেকে সামষ্টিক সমস্যা নিয়ে ডিআইজির সাথে সরাসরি কথা বলেন। পরে তিনি তাদের কথা মনোযোগ সহকারে শুনেন এবং সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন। এসময় তিনি উপস্থিত সকল কর্মকতাদের উদ্দেশ্য বলেন, পুলিশি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া এবং শৃঙ্খলা বজায় রেখে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন ও জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনাও প্রদান করেন।
সভা শেষে তিনি পুলিশ লাইন্সে বৃক্ষ রোপন সহ গার্ডিয়ান শেড, মোটর সাইকেল শেড ও মোটরযান ওয়াশিং জোন সহ বেশকয়েকটি স্থাপনার উদ্বোধন করেন। এসময় তার সাথে জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান সহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মনোহরদীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন: ঐতিহ্য, সম্প্রীতি ও সংস্কৃতির মিলনমেলা

Share the post

Share the postনরসিংদীর মনোহরদী উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনর্জাগরণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানটি রূপ নেয় প্রাণবন্ত ও উৎসবমুখর এক মিলনমেলায়, যেখানে ফুটে ওঠে বাঙালির চিরায়ত সংস্কৃতি, আনন্দ ও সম্প্রীতির উজ্জ্বল বহিঃপ্রকাশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত […]

মনোহরদীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন: ঐতিহ্য, সম্প্রীতি ও সংস্কৃতির মিলনমেলা

Share the post

Share the postমো হিমেল মিয়া মনোহরদী নরসিংদী।নরসিংদীর মনোহরদী উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনর্জাগরণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানটি রূপ নেয় প্রাণবন্ত ও উৎসবমুখর এক মিলনমেলায়, যেখানে ছিল বাঙালির চিরায়ত সংস্কৃতি, আনন্দ ও সম্প্রীতির উজ্জ্বল প্রকাশ। অনুষ্ঠানে প্রধান […]