টেকনাফে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলায় ফাঁস দিলেন স্বামী

Share the post

পারিবারিক কলহের জেরে কক্সবাজারের টেকনাফে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলায় ফাঁস লাগিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়ায় করাচি পাড়ায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্র জানা যায়, একই এলাকার মোজাহারমিয়ার ছেলে ছৈয়দ হোসাইন স্ত্রীকে গলায় ওড়না পেঁচিয়ে নিজ হাতে খুন করেছে। নিহত স্ত্রীর পেটে ৬ মাসের বাচ্চা ছিল। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে স্বামীকে গ্রেফতার করা হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, আসামিকে বুধবার আদালতে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]