টাংগাইলের ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২

Share the post
টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশা সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও ৩ জন।রোববার (১৩ জুন) সন্ধ্যা উপজেলার বইন্নাদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন- মধুপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের আব্দুল হালিমের ছেলে আমজাদ হোসেন (৪৫) এবং গোপালপুর উপজেলার কাঠালিয়া গ্রামের সোহরাব উদ্দিনের ছেলে মঞ্জুরুল করিম (৩২)।ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল আলম জানান, ঘাটাইল-সাগরদিঘী-ভরাডোবা সড়কে বইন্নাদিঘী এলাকার ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালিত অটোরিকশার দুইজন যাত্রী নিহত হন। আহত হন আরও তিনজন।আহতরা স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। নিহতের স্বজন এলে লাশ তাদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]