টঙ্গীতে সরকারী হাসপাতালের আউট সোর্সিং কর্মীদের অবহেলায় রোগীর মৃত্যু

Share the post

আব্দুল আহাদ (গাজীপুর): গাজীপুরের টঙ্গীর শহিদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে আউট সোর্সিং কর্মচারীদের অবহেলায় এক রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৫ মার্চ) সকাল আনুমানিক ১০ টা ৩০ মিনিটে শহিদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালের ৫তলায় পুরুষ ওয়ার্ডের বাথরুমে এ ঘটনা ঘটে। নিহত সিরাজ পাটওয়ারী (৬৫) টঙ্গীর দেওড়া ফকির মার্কেট এলাকায় বসবাস করে আসছিলেন এবং স্থানীয় একটি পোশাক কারখানায় ১ বছর যাবৎ সিকিউরিটি গার্ড হিসেবে কর্তব্যরত ছিলেন। নিহতের স্বজনেরা অভিযোগ করে বলেন, ৬ দিন আগে হার্নিয়া অপারেশন হলেও তিনি পুরোপুরি সুস্থ না হওয়ায় হাসপাতালে ভর্তি ছিলেন।

শুক্রবার সকালে বাথরুমে ঢুকার সময় পা পিছলে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। এসময় কোন ওয়ার্ড বয় না থাকায় রোগীকে যথাসময়ে জরুরী বিভাগে নেওয়া সম্ভব হয় নি তাই রোগীর মৃত্যু হয়েছে। এবিষয়ে শহিদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মাসুদ রানা জানান, অপারেশনের পর রোগী শারীরিক ভাবে দুর্বল ছিলেন। এরকম অবস্থায় একা চলাফেরা করা নিষেধ থাকলেও তিনি একাই বাথরুমে গিয়েছিলেন। এসময় হঠাৎ পা পিছলে পড়ে গিয়ে মাথায় আঘাত প্রাপ্ত হন এবং সাথে সাথে তার স্ট্রোক হয়। মূলত স্ট্রোক জনিত কারণে তার মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]