জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নীলফামারী সৈয়দপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ অনুষ্ঠিত হয়েছে।

Share the post

মোঃ মাইনুল হক,বিশেষ প্রতিনিধি : ‘মুজিববর্ষে ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল ম্যারাথন’ এই স্লোগানকে সামনে রেখে ০৬ ই মার্চ শনিবার বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে এই ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়। এতে সৈয়দপুরের বিভিন্ন শ্রেণী-পেশার পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করে। সৈয়দপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত এই ম্যারাথনের শুভ উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিম আহমেদ। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রমিজ আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান আজমল হোসেন সরকার, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান, উপজেলা নির্বাচন অফিসার রবিউল আলম, উপজেলা সমবায় অফিসার মশিউর রহমান, সৈয়দপুর পৌর আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক প্রমুখ।

এদিন সকালে উপজেলা পরিষদ চত্বর হতে শুরু হওয়া ৫ কিলোমিটারের ম্যারাথন দৌড়টি শহরের বঙ্গবন্ধু সড়ক হয়ে পার্বতীপুর রোড দিয়ে আবার উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। দুই ঘন্টাব্যাপী চলা ম্যারাথন শেষে সেরা ২০ দৌড়বিদকে নির্বাচিত করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ০৭ ই মার্চের অনুষ্ঠানে বিজয়ীদের পুরষ্কার প্রদান করা হবে। প্রসঙ্গক্রমে, মুজববর্ষ উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী গত ১০ ই জানুয়ারি হতে দেশেবিদেশে আয়োজন করছে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১। এতে ফুল, হাফ ও ডিজিটাল ম্যারাথন এই তিনটি ক্যাটাগরিতে অনলাইন রেজিষ্ট্রেশনের মাধ্যমে ১০ লাখ প্রতিযোগী অংশগ্রহণ করেছে। এরই মধ্যে ঢাকা ম্যারাথনকে আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি প্রদান করা হয়েছে। এখন থেকে প্রত্যেকবছর ১০ ই জানুয়ারি থেকে ০৭ ই মার্চ পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনের আয়োজন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]