ঝালকাঠি পৌর পরিষদের শপথ গ্রহণ

Share the post

মো: সাগর হাওলাদার,ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ পাঠ করিয়েছেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল। বৃহস্পতিবার বিকালে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আব্দুর রাজ্জাক।

যারা শপথ গ্রহণ করেন তারা হলেন মেয়র আলহাজ্ব মো. লিয়াকত আলী তালুকদার, কাউন্সলর ০১ নং ওয়ার্ডে রেজাউল করিম জাকির, ২ নং ওয়ার্ডে হাফিজ আল মাহমুদ, ৩নং ওয়ার্ডে শাহ মো. আল আমীন, ৪নং ওয়ার্ডে মো. কামাল শরীফ, ৫নং ওয়ার্ডে তরুন কর্মকার, ৬ নং ওয়ার্ডে আব্দুল কুদ্দুস, ৭ নং ওয়ার্ডে মো. হুমায়ুন কবীর খান, ০৮ নং ওয়ার্ডে মো. হাবিবুর রহমান হাবিল, ৯নং ওয়ার্ডে মো. হুমায়ুন কবির সাগর, সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর তাসলিমা বেগম, সাবিনা ইয়াসমিন ও মালা বেগম।

শপথ অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহ আলম. সাধারণ সম্পাদক অ্যাড. খান সাইফুল্লাহ পনির, কোষাধ্যক্ষ মুনিরুল ইসলাম তালুকদার, ঝালকাঠি প্রেসক্লাব সাধারণ সম্পাদক আককাস সিকদার, সাবেক সভাপতি মু. আব্দুর রশীদ, প্রেসক্লাব সদস্য দিবস তালুকদার ও জহিরুল ইসলাম জলিল উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ শেষে মেয়র কাউন্সিলরদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]