ঝালকাঠির নলছিটিতে সিটিজেন ফাউন্ডেশন’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
মোঃ সাগর হাওলাদার,ঝালকাঠি প্রতিনিধি: নলছিটি সিটিজেন ফাউন্ডেশন’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। কোভিড-১৯’র (করোনার) জন্য স্বাস্থ্য বিধি মেনে সিটিজেন ফাউন্ডেশনের সদস্যরা পৌরসভার দরিদ্র অসহায়দের মাঝে পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে কার্যক্রম শুরু করেছে। ১২ এপ্রিল সোমবার সকালে থানা চত্বরে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের সূচনা কালে উপস্থিত ছিলেন নলছিটি থানার অফিসার ইনচার্জ মোহম্মদ আলী আহমেদ, ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ কাওসার হোসাইন,সিটিজেন ফাউন্ডেশন’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিলন কান্তি দাস,সদস্য সচিব ইঞ্জিনিয়ার গোলাম মাওলা শান্ত,যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন হাওলাদার, মো. মশিউর রহমান, মো. সাইদুল ইসলাম, এস.আর সোহেল,
সদস্য সদস্য মোহম্মদ আরিফুর রহমান, মোহম্মদ সজীব, পৌর শাখার সভাপতি মোহম্মদ শরীফুল ইসলাম পলাশ হাওলাদার, সাধারণ সম্পাদক ফারাবি রানা, যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব কুমার মালো, প্রচার সম্পাদক গাজী আরিফুর রহমান প্রমুখ। পরে সংগঠনের সদস্যরা স্বাস্থ্যবিধি মেনে শতাধিক অসহায় দরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী (মুড়ি, ছোলা, চিনি, খেজুর, চিড়া, ট্যাং) বিতরণ করেন। সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট কাওসার হোসাইন বলেন, প্রতি বছর রমজান মাসে সংগঠনের পক্ষ থেকে গরিব ও অসহায় মানুষের মধ্যে ইফতার এবং বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়ে থাকে। এ বছরও সেই ধারাবাহিকতাই বজায় রাখা হয়েছে যা উপজেলার সবকটি ইউনিয়নেও চলবে। নলছিটির পৌরসভা এবং সবকয়টি ইউনিয়নে আগামীতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

