ঝালকাঠিতে ১ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক

Share the post

মো: সাগর হাওলাদার,ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলার ইন্দ্রপাশা এলাকা থেকে ১ হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ দু’জন মাদক কারবারীকে আটক করেছে ডিবি পুলিশ।গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় ইন্দ্রপাশা গ্রামের শমসের ডাকাতের বসতঘরে তল্লাশী করে এই ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক মাইনউদ্দিন।

এসময় শমসের উদ্দিনের ছেলে খৈয়াম হোসেন (৩২) এবং একই গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে তৌহিদুর রহমান তপু (৩৩) কে আটক করা হয়েছে।ঝালকাঠি জেলা পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক মো. মাইনউদ্দিন এবং মো. মোস্তফা এ অভিযানের নেতৃত্ব দেন। জব্দকৃত ইয়াবাসহ আটক দুজনকে রাতেই সদর থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃতদের নামে মাদক নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন সদর থানার অফিসার ইনচার্চ খলিলুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]