জোট বাঁধতে সোনিয়া গান্ধীসহ ১১ নেতাকে মমতার চিঠি

Share the post

ভারতে বিজেপির বিরুদ্ধে একজোট হতে বিরোধীদের প্রতি আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীসহ ১১ নেতাকে চিঠি দেন তিনি। এতে গণতন্ত্র ও সংবিধান রক্ষায় সবার এগিয়ে আসার এখনই সময় বলে উল্লেখ করেন মমতা।

পশ্চিমবঙ্গে ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর বিরোধী দল ছিলো মূলত সিপিএম-কংগ্রেস। ২০১৪-এ মোদি সরকার গঠনের পর, অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও গেরুয়া হাওয়া বইতে শুরু করে। তবে এর ২ বছর পর রাজ্যের বিধানসভা নির্বাচনে খুব একটা দাপট দেখাতে না পারলেও, ২০১৯-এর লোকসভা নির্বাচনে প্রধান বিরোধীর ভূমিকায় উঠে আসে বিজেপি

পশ্চিমবঙ্গে এবার পদ্মফুল ফোটাতে উঠে পড়ে লেগেছে গেরুয়া শিবির। অন্যদিকে, ক্ষমতা ধরে রাখতে মরিয়া তৃণমূল।

এমন পরিস্থিতিতে, বিজেপির বিরুদ্ধে একজোট হওয়ার আহ্বান জানিয়ে বিভিন্ন দলের নেতাদের চিঠি দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩ পাতার চিঠিতে মোদি সরকারের সমালোচনা করেন তিনি। কেন্দ্রে বিজেপি সরকার স্বৈরাচারী শাসন চালাচ্ছে এবং যেসব রাজ্যে তারা ক্ষমতায় নেই সেখানে রাজনৈতিক অস্থিরতা তৈরি করা হচ্ছে বলে অভিযোগ তার।

কংগ্রেসের সোনিয়া গান্ধী, এনসিপির শরদ পাওয়ার, ডিএমকে-র স্ট্যালিন, শিবসেনার উদ্ধব ঠাকরে, ওয়াইএসআর কংগ্রেসের জগমোহন রেড্ডি, বিজেডির নাভিন পট্টনায়েক, রাষ্ট্রীয় জনতা দলের তেজস্বী যাদব, আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়ালসহ জাতীয় স্তরের ১১ নেতাকে চিঠি দিয়েছেন মমতা।

রাজ্যে ভোটের প্রক্রিয়ার মধ্যেই মমতার এই চিঠিকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষেকরা।

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে ৩০ আসনে ভোট কাল। একদিন আগে, বুধবার নন্দীগ্রামে জারি করা হয়েছে ১৪৪ ধারা। ভোট শান্তিপূর্ণ করতে প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

নন্দীগ্রামে ঢোকা ও বেরোনোর প্রতিটি সীমানায় থাকছে কেন্দ্রীয় বাহিনীর তল্লাশি। হেলিকপ্টারে চলছে কড়া নজরদারি।
পূর্ব মেদিনীপুরের জেলা প্রশাসক সুমিতা পাণ্ডে জানান, কোনো রকমের ঝামেলা বরদাস্ত করা হবে না। কাল পর্যন্ত বহাল থাকবে ১৪৪ ধারা। নন্দীগ্রামে ভোটের মূল লড়াই হবে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপির শুভেন্দু অধিকারী ও বাম মোর্চার মীনাক্ষী মুখোপাধ্যায়ের মধ্যে।

এর আগে, মঙ্গলবার শেষ দিনের প্রচারে জনসভা করেন মমতা। অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও জনপ্রিয় তারকা মিঠুন চক্রবর্তীকে সঙ্গে রোডশো করেন শুুভেন্দু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]