জামায়াত-শিবির ও বিএনপির পরিকল্পিত নাশকতার প্রতিবাদে হালিশহর থানা ছাত্রলীগের বিক্ষােভ মিছিল।

Share the post

চট্টগ্রাম সংবাদ: চট্টগ্রাম সহ সারাদেশে জামায়াত-শিবির ও বিএনপির পরিকল্পিত নাশকতার প্রতিবাদে চট্টগ্রাম নগরীর হালিশহর থানা ছাত্রলীগের উদ্যোগে এক বিক্ষােভ মিছিল অনুষ্ঠিত হয়।গত শনিবার (১৬ অক্টোবর) বিকাল ৪টায় নগরের হালিশহর ওয়াপদা মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।হালিশহর থানা ছাত্রলীগের আহ্বায়ক আব্দুর রহিম জিসান এর সভাপতিত্বে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হালিশহর আই.ব্লক গরীবে নেওয়াজ স্কুলের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়।এ সময় উপস্থিত ছিলেন, থানা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক-আবুল কালাম, তৌহিদুল ইসলাম অভি,আবিদ হাসান,হাবিব সাহেদ, ২৫নং রামপুর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জাবেদ রাহিম মুন, থানা ছাত্রলীগের সদস্য মিজানুল হক সাজু, হামিদুর রহমান, রঞ্জু দাশ, জাকির আহম্মদ ফাহিম, ইমরান খান আরভি, রাকিব হাসান, আবুল কাশেম, জাহাঙ্গীর হোসেন, ২৫নং রামপুর ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি রিফাত আবরার,সাংগঠনিক সম্পাদক প্রিন্স চৌধুরী সহ ১১,২৪,২৫,২৬ ও ২৭ নং ওয়ার্ড ছাত্রলীগের নেতৃবৃন্দ।

এ সময় থানা ছাত্রলীগের নেতৃবৃন্দরা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার পরিকল্পিত ষড়যন্ত্রে রাতের আঁধারে সনাতনী মণ্ডপে সাম্প্রদায়িক উসকানি ছড়িয়ে দেশব্যাপী বিভিন্ন জায়গায় নিরীহ মানুষের ঘরবাড়ি উপাসনালয়, দোকান-পাটে হামলা ভাঙচুর ও লুটপাট চালিয়েছে জামায়াত শিবির বিএনপির সন্ত্রাসীরা।’

মন্দিরে হামলা করে যারা উৎসবের স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, নাগরিকতার স্বাধীনতা ক্ষুণ্ণ করেছে, আজকে তাদের প্রতিরোধ করার সময় এসেছে। এই দেশ মুসলমান, হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের। উগ্রবাদী জঙ্গি রাষ্ট্র বানানোর স্বপ্ন কোন দিন সফল হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]