এম. এ. লতিফ এমপি’র উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৮তম জন্মবার্ষিকী উদযাপন

Share the post

মোহাম্মদ ইকবাল ।। চট্টগ্রাম

চট্টগ্রাম-১১ আসনের মাননীয় সাংসদ এম. এ. লতিফ’র উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৮তম জন্মবার্ষিকীতে আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নীচ তলায় ১৮ অক্টোবর বিকেল ৪.০০ টায় বাংলাদেশ আওয়ামীলীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠন নেতৃবন্দ কেক কেটে শেখ রাসেলের শুভ জন্মদিন পালন করেন। এ উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে ফকিরহাট শেখ আবদুল লতিফ জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম দোয়া মোনাজাত পরিচালনা করেন। দোয়া মাহফিলে শেখ রাসেলসহ জাতির জনক বঙ্গবন্ধু মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের এবং মহান মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সকল সদস্য এবং বর্তমান সরকার ও দেশের মঙ্গল কামনা করা হয়। দোয়া মাহফিলে এম. এ. লতিফ এমপি’র শারীরিক সুস্থতার জন্য মহান আল্লাহ্তা’লার রহমত কামনা করা হয়।

দোয়া মাহফিল অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-২৭নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আব্দুল আজিজ মোল্লা, ৩০নং ওয়ার্ড আওয়ামীলীগ’র সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইবনে আহম্মদ, দপ্তর সম্পাদক মোঃ ওয়ারিশ আলী খান, ৩৯নং ওয়ার্ড আওয়ামীলীগ’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর হোসেন কবি, প্রবীণ আওয়ামীলীগ নেতা এজহার মিয়া (মাইক এজহার), ৪১নং ওয়ার্ড আওয়ামীলীগ’র সহ-সভাপতি ওয়াহিদুল আলম, সাধারণ সম্পাদক নুরুল আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আলমগীর হাসান, লবণ শ্রমিকলীগ’র সভাপতি আবদুল মতিন মাস্টার, পতেঙ্গা থানা শ্রমিকলীগের সভাপতি মোহাম্মদ আলী, শ্রমিক নেতা কামাল উদ্দিন চৌধুরী, ৩৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ’র যুগ্ম সম্পাদক সৈয়দ মোঃ হোসেন, ৩৮ নং ওয়ার্ড আওয়ামীলীগ’র আইন বিষয়ক সম্পাদক জাহিদুল আলম মিন্টু, ইউনিট আওয়ামীলীগ সভাপতি আব্দুস শুক্কর, ৩৬ নং ওয়ার্ড ইউনিট আওয়ামীলীগ সভাপতি মোঃ মোক্তার ও আব্দুল মান্নান চৌধুরী, ৪০নং ওয়ার্ড যুবলীগ’র সাধারণ সম্পাদক মোঃ সালাহউদ্দিন, ২৯নং ওয়ার্ড যুবলীগ’র সভাপতি আবছার উদ্দিন, সহ-সভাপতি রাশেদ জুবায়েইরী, সাধারণ সম্পাদক শাহীন সরওয়ার, কমার্স কলেজ ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন শান্ত, ব্যারিস্টার কলেজ ছাত্র সংসদের ভিপি জাহিদ হোসেন খোকন, সরকারি সিটি বিশ্ববিদ্যালয় কলেজ’র সাবেক এজিএস মোস্তাকিম আহমেদ গুড্ডু, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, মহানগর যুবলীগের সদস্য আক্তার হোসেন, আওয়ামীলীগ নেতা নেছার মিয়া আজিজ, জাহেদ আলী, আনোয়ার আলী ও আব্দুল মন্নান, যুবলীগ’র নেতা হাসান উদ্দিন সোহেল, নুরউদ্দিন মারুফ, স্বাধীনতা নারী শক্তি’র পরিচালক অধ্যাপিকা বিবি মরিয়ম, হালিমা বারেক ও জাহিদা আক্তারসহ প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]