জামালপুরে দেশি পিস্তলসহ একজনকে হাতেনাতে ধরে থানায় হস্তান্তর।

Share the post

সাদ্দাম হোসেন রোমান জামালপুর বকশিগঞ্জ (প্রতিনিধি): জামালপুরের ইসলামপুর উপজেলার জিগাতলা আনন্দ বাজার এলাকা থেকে আজ বিকেলে দেশি পিস্তলসহ এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে সাধারণ জনগণ।

আটক ব্যক্তি ফুলছড়ি থানার খুলাবাড়ি গ্রামের মৃত নায়েব আলীর ছেলে আনোয়ার বলে জানা গেছে। স্থানীয়রা তার কাছে একটি দেশি পিস্তল দেখতে পেয়ে তাকে আটক করে এবং পরে ইসলামপুর থানায় হস্তান্তর করে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল কাইয়ুম গাজী বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধার করা অস্ত্রটি জব্দ করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

জামালপুরে আদালত তিনজন আসামিকে মৃত্যুদণ্ড, তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং দুইজনকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন

Share the post

Share the postরিপোর্ট – সাদ্দাম হোসেন রোমান জামালপুর বকশিগঞ্জ প্রতিনিধি: জামালপুর জেলা ও দায়রা জজ আদালত পৃথক তিনটি ধর্ষণ মামলায় কঠোর ও দৃষ্টান্তমূলক রায় প্রদান করেছেন। আদালত তিনজন আসামিকে মৃত্যুদণ্ড, তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং দুইজনকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন। এ রায়ের মাধ্যমে অপরাধ দমনে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারা আশা প্রকাশ […]

কনটেন্ট ক্রিয়েটরের আড়ালে তান্ত্রিক সেজে প্রতারণা: পিবিআইয়ের হাতে আটক মনির হোসেন

Share the post

Share the postরিপোর্ট – সাদ্দাম হোসেন রোমান জামালপুর বকশিগঞ্জ প্রতিনিধি জামালপুরে কনটেন্ট ক্রিয়েটরের আড়ালে তান্ত্রিক সেজে প্রতারণার অভিযোগে মনির হোসেন নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ সময় তার কাছ থেকে প্রায় ৬৪ লাখ টাকার স্বর্ণালঙ্কার ও একটি আইফোন ১৭ প্রো ম্যাক্স উদ্ধার করা হয়েছে। আটক মনির হোসেন জামালপুর সদর উপজেলার লক্ষীরচর […]