জাবির বটতলার অচেনা রূপ

Share the post

মো. রাশেদুল ইসলাম,আশুলিয়া প্রতিনিধি: অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের এক নৈসর্গিক স্থান হল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এই ক্যাম্পাস অঙ্গনটি শিক্ষক, শিক্ষার্থী ও দর্শনার্থীদের কোলাহলে একসময় মুখরিত থাকলেও আজ সব জায়গায় নেমে এসেছে নিস্তব্ধ নিরবতা। বিশ্ববিদ্যালয়ের অন্যতম ব্যস্ত স্থান বলে খ্যাত বটতলাতেও এখন নেই কোন ব্যস্ততা ও কোলাহল। বটতলার দোকান গুলোর খাবারের স্বাদ নিতে দূর দুরান্ত থেকে আসেনা কোন দর্শনার্থী।

সরজমিনে গিয়ে দেখা যায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলার দোকান গুলোর অবস্থা অনেকটা সূচনীয়। কোন কোন টার অবস্থা একেবারেই জীর্ণ শীর্ণ। করোনা ভাইরাসে কারণে দীর্ঘদিন ক্যাম্পাস বন্ধ থাকায় বটতলার হোটেল গুলোও তার সাথে বন্ধ রয়েছে । অনেকদিন ধরে বটতলার হোটেলগুলো না খোলায় সেখানে বাসা করে নিয়েছে মাকড়সাসহ বিভিন্ন কীটপতঙ্গ। আর আঙিনায় গজিয়ে উঠেছে বড় বড় ঘাস। এ দীর্ঘ সময় ধরে হোটেল গুলো না খোলায় ভিতরে রাখা বেঞ্চ, টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।

১৯৯০ সালে বটগাছে নিচে দুইটি চা কফির দোকানের মাধ্যমে এ এলাকায় খাবারের দোকানের যাত্রা শুরু হয়। পরবর্তীতে তা পরিণত হয়েছে বিশ্ববিদ্যালয়ের খাবারের প্রাণ কেন্দ্রে । সস্তায় সুস্বাদু খাবার বলতেই মানুষ চিনে জাবির বটতলাকে।

নব্বইয়ের দশকে শুরু হওয়া দুটি দোকানের অন্যতম একটি বাঙালী হোটেলের মালিক বয়বৃদ্ধ সালেহ আহমেদ বলেন, তিন দশক ধরে এই বিশ্ববিদ্যালয়ে হোটেলের ব্যবসা করে যাচ্ছি। কত স্মৃতি জড়িত আছে এই ক্যাম্পাসের সাথে। আগের মত প্রতিদিন সকালেই ক্যাম্পাসে আসি, দোকানপাট মেরামত ও পরিস্কার করি। তারপর বাসায় চলে যায়। শুধু আসেনা আমার পরিচিত ও প্রিয় ছাত্রছাত্রীরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেক মিস করি বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]