জনগণের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে, নির্বাচনের দামামা বাজতে শুরু করেছে, নির্বাচনী ট্রেন চলতে শুরু করেছে – সৈয়দ এমরান সালেহ প্রিন্স

Share the post
আবুল হাশেম,ধোবাউড়া(ময়মনসিংহ) প্রতিনিধি : বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স  বলেছেন , জনগণের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে । নির্বাচনের দামামা বাজতে শুরু করেছে । নির্বাচনী ট্রেন চলতে শুরু করেছে ।  আগামী রমজানের আগেই নির্ধারিত স্টেশনে এই ট্রেন পৌছাবে । ইনশাআল্লাহ এবার ধানের বাম্পার ফলন হবে ।
তিনি বৃহস্পতিবার বিকেলে ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের বাকপাড়া বাজারে গণ অভ্যুত্থানে শহীদ সাদেকুরের স্মরণ সভা ও দোয়া মাহফিলে  বক্তব্য রখছিলেন । চব্বিশের গণ অভ্যুত্থানে সভারে পুলিশের গুলিতে মারাত্মকভাবে আহত হয়ে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট মৃত্যুবরণ করেন । শহীদ সাদেকুর রহমানের প্রথম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই স্মরণ সভা, দোয়া মাহফিলের অয়োজন করা হয় । এর আগে এমরান সালেহ প্রিন্স কলিকাবাড়ী গ্রামে শহীদ সাদেকুর রহমানের কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণ করেন । তিনি শহীদ সাদেকুর রহমানের পরিবারের সাথে সাক্ষাৎ করে তাদের সান্তনা দেন ।স্মরণ সভায় শহীদের পিতার হাতে শহীদ স্মারক তুলে দেন বিএনপির যুগ্ম মহাসচিব ।
স্মরণ সভায় এমরান সালেহ প্রিন্স , জনগণকে আগামী নির্বাচনে বিএনপিকে সমর্থন করার আহ্বান জানিয়ে বলেন  ,  ধানের শীষে ভোট দিন , তারেক রহমান সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ উপহার দেবে । তিনি বলেন , ছাত্র গণ অভ্যুত্থানের আকাঙক্ষা ও  শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে নির্বাচন , নির্বাচিত সংসদ ও সরকারের বিকল্প নাই । তিনি জনগণ ও বিএনপির নেতাকর্মীদের প্রতি  নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহবান জানিয়ে বলেন , গ্রামে গ্রামে ঘরে ঘরে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম পৌঁছে দিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে। তিনি জনও কল্যাণেবিএনপির আগামী সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন , বিনামূল্যে স্বাস্থ্য সেবা , ফ্যামিলি কার্ডের মাধ্যমে তৃণমূলের অভাবী পরিবারকে সহায়তা , কৃষক কার্ডের মাধ্যমে গরীব কৃষককে একটি ফসলের ঊৎপাদন খরচ প্রদান , এক বছরের জন্য শিক্ষিত বেকারদের বেকার ভাতা প্রদান , অন্যান্য বেকারদের কর্ম সংস্থান , শিল্প কলকারখানা স্থাপনসহ জনও কল্যাণে বিএনপি ব্যপক কর্মসূচী নিয়েছে । তিনি বলেন বিএনপি জনগণের পাশে ছিলো , ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে । তিনি বলেন , জগনের রয়ে বিএনপি ক্ষমতায় আসলে শহীদ সাদেকুর রহমানের নামে রাস্তার নামকরণ করা হবে । শহিদদের বীরের মর্যাদা দেয়া হবে ও তাদের পরিবার ও আহতদের পুণর্বাসন করা হবে ।
ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আযহারুল ইসলাম কাজল এর সভাপতিত্বে ও সদস্য সচিব আনিসুর রহমান মানিকের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় অন্যান্যের মধ্যে শহীদ সাদেকুরের পিতা আবদুল লতিফ  , ভাই  হাফেজ সাদ্দাম হোসেন , সাবেক উপজেলা চেয়ারম্যন আলহাজ্ব মফিজ উদ্দিন , উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন লিটন , ফরহাদ রব্বানী সুমন , দক্ষিণ মাইজপাড়া ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবীর , সাবেক চেয়াম্যান গাজীউর রহমান ,বিএনপি নেতা  আবুল হাশিম , জুয়েল খান  ,শাহ মেম্বার , খালেক মাস্টার , সাহাবউদ্দিন সরকার প্রমুখ বক্তব্য রাখেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]