কালিয়াকৈরে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা,চলাচলে চরম দুর্ভোগ

Share the post
কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কয়েকটি এলাকায় সামান্য বৃষ্টিতে তলিয়ে গেছে। পানি নিস্কাশনের কোন ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতায় চলাচলে চরম দুভোর্গ পোহাতে হচ্ছে। এলাকার বাসিন্দরা অতি কষ্টে দিনাতিপাত করলেও দেখার কেউ নেই। জানা যায়,উপজেলার মৌচাক ইউনিয়নের কলাবাধা ও ৬নং বাজার এলাকায় সামান্য বৃষ্টি হলেই এলাকা পানিতে তলিয়ে যায়। ফলে ওই এলাকার কারখানা, ঘরবাড়ী, দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তাঘাট দিয়ে চলাচল করা যাচ্ছেনা। ওই এলাকার নিটপ্লাস,রহমত ফ্যাশন,লগোজ ফ্যাশন ও নিটপ্লাস-৩ কারখানা এলাকায় পানি ঢুকে পড়ে রাস্তা ডুবে যায়। ৬নং লগোজ গেইট থেকে কলাবাধা ব্রীজ ও ঈদগা মাঠ পানিতে ডুবে যায়। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষর্থীদের যাতায়তে মারাত্বক সমস্যা হচ্ছে।মৌচাক ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ফখরুল ইসলাম মজুমদার বলেন, দ্রুত পানি নিস্কাশনের ব্যবস্থা করে জলাবদ্ধতা দুর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]